Thursday , 27 February 2025 | [bangla_date]

কাহারোলে আম বাগানের গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে মুকুল

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় এখন আমের বাগানগুলোতে বাতাসে দুলছে আমের মুকুলের মৌ-মৌ গন্ধ। মুকুলের গন্ধে মুখরিত চারিদিক আমের বাগান গুলোতে গাছে গাছে দুলছে আমের মুকুলগুলো। আম চাষিরা তাদের বাগান গুলোতে এখন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে ছোট-বড় মিলে ২৫৫টির অধিক আম বাগান রয়েছে। মোট ২৯০ হেক্টর জমিতে আমের বাগান অবস্থিত। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আম বাগান মালিক মোঃ মিজানুর রহমান জানান, গত বছরের তুলনায় এবছর আমের গাছ গুলোতে মুকুল ভালোই ধরেছে। একই গ্রামের আরেক আম বাগান মালিক মোঃ খাদিমুল ইসলাম জানান, আবহাওয়া অনুক‚লে থাকলে এবছর আমের ফলন ভালো হওয়ার সম্ভবনা রয়েছে। এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানিয়েছেন, আম চাষিদের বাগান গুলোতে পরিচর্যার জন্য কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। তবে আবহাওয়া ভালো থাকলে আমের ফলন ভালো হওয়ার সম্ভবনা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

১০ গ্রেড আমাদের দাবী নয়,আমাদের অধিকার শ্লোগান নিয়ে দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

ইউটিউব দেখে মহিষ খামারে স্বাবলম্বী অনার্স পাশ আশরাফুল

পীরগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল সোসাইটির আলোচনা সভা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মনজুরুল ইসলাম

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে চার লাখ টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

মিথ্যা যদি বলতেই হয়…

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

চির নিদ্রায় শায়িত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুলতানা শাহীন আলেয়া