Friday , 7 February 2025 | [bangla_date]

কাহারোলে এই প্রথম স্কোয়াশ চাষাবাদ শুরু করেছে কৃষক

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে উচ্চ মূল্যের নিরাপদ সবজি উৎপাদনের প্রদর্শনী সাড়া জাগিয়ে তুলেছে অত্র উপজেলায়। দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রথম বারের মতো উচ্চ মূল্যের স্কোয়াশ এর চাষ শুরু করেছেন এক কৃষক। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার তারগাঁও ইউনিয়নের বাইশপুর গ্রামের টেকসই কৃষি উন্নয়ন কৃষক-কৃষাণী গ্রæপের সদস্য মোঃ আলী হোসেন এই স্কোয়াশ প্রদর্শনী চাষ করেছেন। প্রদর্শনীর মালিক কৃষক মোঃ আলী হোসেনের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, আমি উপজেলা কৃষি অফিসে একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করি এবং প্রশিক্ষণ শেষে কৃষি অফিসার স্যার আমাকে স্কোয়াশ চাষাবাদ করতে উৎসাহ যোগান ও আমাকে সুপার এক্সেল জাতের স্কোয়াশের বীজ, সার এবং আনুষাঙ্গিক খরচের জন্য আমাকে ৩ হাজার টাকা প্রদান করেন। এরপর আমি গত নভেম্বর’২৪ মাসে দিকে এর বীজ রোপন করে থাকি। আমার ২০ শতক জমির উপর এখন ৬শ টির মতো গাছ রয়েছে। প্রতিটি গাছে বর্তমানে ফুল ও ফল ধরেছে। গাছগুলোতে ৫ থেকে ৬টি ফল ধরে থাকে। এক একটি ফলের ওজন ১ কেজি থেকে ২ কেজি পর্যন্ত হয়ে থাকে। এ স্কোয়াশ চাষ করতে এখন পর্যন্ত আমার খরচ হয়েছে ৬ হাজার টাকা থেকে ৭ হাজার টাকার মতো। তবে আবহাওয়া যদি অনুক‚লে থাকে তাহলে আশা করি আগামী ৩ মাসের মধ্যে স্কোয়াশ ফল বিক্রি হবে প্রায় ৮০ হাজার টাকার উপরে। আগামীতে বাণিজ্যিকভাবে স্কোয়াশ ফলের চাষাবাদ করার চিন্তা-ভাবনা রয়েছে আমার। এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, এই স্কোয়াশ প্রদর্শনী আমার উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাহফুজুল হাসান সার্বক্ষণিক তদারকির দায়িত্বে রয়েছেন। বাজারে বর্তমানে প্রতি কেজি স্কোয়াশ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক

ঠাকুরগাঁওয়ে ভুট্টায় আগ্রহ বাড়ছে চাষিদের, গমের আবাদ কমে যাচ্ছে

ঠাকুরগাঁওয়ে বন্ধ গম সংগ্রহের অভিযান — খোলাবাজারে গমের দাম বেশি ।

হরিপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

খানসামায় নতুন রুপে শাপলা চত্বর

পীরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দাবী আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা বড়পুকুরিয়া খনি এলাকার গ্রামবাসীদের ক্ষতিপুরণসহ চার দফা দাবী

হরিপুরে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে বিজিবি-বিএসএফের সাংস্কৃতিক ও রিট্রিট প্যারেড প্রদর্শন