Friday , 28 February 2025 | [bangla_date]

কাহারোলে মডেল মসজিদের উদ্বোধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার সদরে অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি গতকাল শুক্রবার (২৫ ফেব্রæয়ারি‘২৫) সকাল ১১ টার সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ভার্চুয়ালি উদ্বোধন করেন। পরে মডেল মসজিদ সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (হজ্জ) -এর যুগ্ম সচিব ড. মোঃ মঞ্জরুল হক, ইসলামী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মনসুর আলম খান। সহকারি কমিশনার(ভ‚মি) মোঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা জামাতের আমীর মাওঃ মোঃ তরিকুল ইসলাম, ওলামাদের পক্ষে মাওঃ মোঃ ইনছান আলী, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ লুৎফর রহমান প্রমুখ। জানা যায়, গণ পুর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এবং সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ১৩ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে এই মডেল মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

করোনায় বীরগঞ্জে এক এবং সদর উপজেলায় এক নারীর মৃত্যু

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত

রাণীশংকৈলে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের উদ্বোধন

আজ ভাষা সৈনিক মরহুম প্রফেসর শাহ্ আব্দুল হাই এর মৃত্যুবার্ষিকী

পীরগঞ্জে হরতাল বিরোধী মিছিল সমাবেশ

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল্লাহ আল মামুন জীবনের নিরাপত্তাসহ নির্বিগ্নে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে সাত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিদায় সংবর্ধনা

আটোয়ারীতে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

সেতাবগঞ্জে বন্ধ চিনিকল দ্রুত চালু করার দাবি