Thursday , 6 February 2025 | [bangla_date]

কাহারোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বুধবার ৫ ফেব্রæয়ারি’২৫ বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসন মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোঃ আবরার হাসনাত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল, ক্রিকেট, ব্যাটমিন্টন, বাস্কেট বল, টেবিল-টেনিস ছাত্র -ছাত্রী গ্রæপে এবং অ্যাথলেটিকসের ৪৯ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শ্ক্ষিার্থীরা অংশ গ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গরু হাল হারিয়ে যাচ্ছে

হাবিপ্রবিতে প্রথমবারের মতো ন্যাশনাল আইইইই (ওঊঊঊ) সামার সিম্পোজিয়াম অনুষ্ঠিত

খানসামা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি-তাজ চৌধুরী, সম্পাদক-নুরনবী

দিনাজপুরের কাহারোলে শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে রাস উৎসব উদ্বোধনকালে এমপি গোপাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দাবালীগ

তালিমের নামে কিছু মহিলা গ্রামে গ্রামে ঘুরে বেহেস্তের টিকিট বিক্রি করছেন ,,,,,বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

পীরগঞ্জে ভোমরাদহ ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মজিদ

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’  এর অভিভাবক সমাবেশ

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর অভিভাবক সমাবেশ

পীরগঞ্জে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

বোচাগঞ্জ উপজেলার রনগাও ইউনিয়নে তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা পিনাক চৌধুরী