Friday , 14 February 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় উপজেলার সিংড়া ইউপি প্রাঙ্গণে পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা আহসানুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেন, সামাজিক সংগঠন “সিরাতে মুস্তাকিম পরিষদ” এর প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি কামরুজ্জামান সরকার প্রমুখ। এ সময় বক্তারা চুরি-ডাকাতি, ছিনতাই, মাদকসেবন ও বেচাকেনা সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে সেজন্য সবাইকে সজাগ ও সচেতন হওয়ার আহবান ও সহযোগীতা কামনা করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের প্রভাষক আজাদুর রহমান, রামেশ্বরপুর জামে মসজিদের খতিব সিরাজুল ইসলাম, বিরাহিমপুর হেলিপ্যাড জামে মসজিদের খতিব মাওলানা আরশাদ হোসাইন, সাংবাদিক শফিকুল ইসলাম, সাধারণ নাগরিক আজিবুল ইসলাম প্রমুখ।
এসময় অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সমাজসেবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মী সহ শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় সরকারের দাবিতে জেএসডি’র সমাবেশ অনুষ্ঠিত

রাণীশংকৈল প্রেসক্লাবে ব্যারিস্টার রকুনুজ্জামানের মতবিনিময় সভা

শান্তি সম্প্রীতির পঞ্চগড় গড়তে যুব ফোরামের মানববন্ধন

বোদায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, দাম নিয়ে কৃষক শঙ্কিত

আটোয়ারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত

চলে গেলেন পঞ্চগড়ের ১৪৪ বছর বয়সী প্রবীণ চান মিয়া

বীরগঞ্জ ঢেপা নদীর তীরে উৎসব উদ্দীপনায় সূর্য পূজা অনুষ্ঠিত

বিরলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক আজমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আপিল বিভাগের

নাবালকের সম্পত্তি ভুয়া দলিল সৃষ্টি করে ভোগ দখল করার অভিযোগ

নাবালকের সম্পত্তি ভুয়া দলিল সৃষ্টি করে ভোগ দখল করার অভিযোগ

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ২৪ জন প্রার্থী