Thursday , 13 February 2025 | [bangla_date]

চিরিরবন্দরে শিক্ষকের বাইসাইকেল নিয়ে যাওয়ার অপরাধে ছাত্রকে বেধড়ক মারপিট

চিরিরবন্দরে শিক্ষকের বাইসাইকেল নিয়ে যাওয়ার  অপরাধে ছাত্রকে বেধড়ক মারপিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মাদরাসা থেকে শিক্ষকের বাইসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার অপরাধে মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। গত ১০ ফেব্রæয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার বৈদেশিরহাট নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় এ ঘটনাটি ঘটেছে। আহত কিশোর ছাত্র ইয়াসিন আলী (১৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারপিটের শিকার ইয়াসিন আলী উপজেলার সংকৈর গ্রামের বটতলীবাজার এলাকার সামিউল ইসলামের ছেলে। গার বাম চোখ, নাক ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে।
ইয়াসিন আলীর পিতা সামিউল ইসলাম জানান, গত রবিবার বিকালে তাঁর ছেলে মাদরাসা থেকে একটি বাইসাইকেল নিয়ে বাড়িতে আসে। পরে তিনি বাইসাইকেলটি মাদরাসায় পৌঁছে দেন। গত সোমবার সন্ধ্যায় ইয়াসিন আলী মাদরাসায় যায়। তখন ওই মাদরাসার শিক্ষক শাহ আলম তাকে বেধড়ক মারপিট করেন। ছেলেটির চোখ, মুখ, নাক, কান ফেটে রক্ত পড়েছে। হাত-পায়েও আঘাত করেছে। তিনি সংবাদ পেয়ে ছেলেকে মাদরাসা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি আরও জানান, কেউ চোরকেও এভাবে পেটায় না। ছেলে সুস্থ হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবরার লাবিব বলেন, ওই শিক্ষার্থীর চোখে গুরুতর আঘাত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারপিটের আঘাতের চিহ্ন রয়েছে। তবে চোখের আঘাতটি গুরুতর হওয়ায় আমরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত শিক্ষক শাহ আলমের সঙ্গে যোগযোগ করতে তাঁর মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মাদরাসার প্রধান শিক্ষক মো. শাহিন মোবাইলফোনে বলেন, মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র ইয়াসিন আলী আমার বাইসাইকেল নিয়ে বাড়িতে গিয়েছিল। পরে আমি বাইসাইকেল খুঁজতে গিয়ে দেখি, সাইকেলটি নেই। সাইকেল না পেয়ে আমি রিকশাভ্যানে করে আমার কাজে চলে গেছি। পরে শুনতে পাই, আমাদের মাদরাসার শিক্ষক শাহ আলম ওই ছাত্রকে শাসন করেছে। শাসন করতে গিয়ে তার বেজায়গায় লেগেছে। ছেলেটি হাসপাতালে ভর্তি আছে। আমি তার খোঁজ নিয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষানুরাগীদের অন্তর্ভুক্তির ঘোষণা এমপি প্রার্থীর

রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবকের মৃ*ত্যু

বিরলে ঘরবাড়ী ভাংচুর ও লুটপাটের  অভিযোগে সংবাদ সম্মেলন

বিরলে ঘরবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপি’র রাজনৈতিক আদর্শ লাশ বিহীন কবর জিয়ারতের মত  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিএনপি’র রাজনৈতিক আদর্শ লাশ বিহীন কবর জিয়ারতের মত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ভারতে অবৈধ অনুপ্রবেশে আটক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তানান্তর করলো বিএসএফ

ধর্ষকদের বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

নজরদারির ও সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে বীরগঞ্জের ঐতিহ্যবাহী শালবন

রাণীশংকৈলে আইপিএল ঘিরে জমজমাট জুয়ার আসর

দিনাজপুরে বীরগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত