Monday , 3 February 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর  করে আসামি ছিনতাই

ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ শাখা সিআইডির গাড়ি ভাঙচুর করে সুমন (২৫) নামে এক অপহরণ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার বনগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
হরিপুর থানা পুলিশ জানায়,রোববার রাতে ঠাকুরগাঁওয়ের সিআইডির ৫সদস্যের একটি দল এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে রানীশংকৈল থানার একটি অপহরণ মামলায় অভিযুক্ত আসামি সুমনকে হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় আসামি পক্ষের লোকজন তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। পরে কয়েকজন সিআইডির মাইক্রোবাসের জানালায় ঢিল ছুড়লে দুপাশের জানালার কাচ ভেঙে যায়।
ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, পরিস্থিতি বেগতিক দেখে সিআইডির সদস্যরা হরিপুর থানা পুলিশকে জানালে রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে সিআইডি সদস্যদের উদ্ধার করে হরিপুর থানায় নিয়ে আসে। ঠাকুরগাঁও জেলা সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী হরিপুর থানায় গিয়ে অভিযানের পুরো বিষয়টি খতিয়ে দেখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে- প্রার্থী মনজুরুল ইসলাম

নবাবগঞ্জে ধানের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট

ঠাকুরগাঁওয়ে সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে — রমেশ চন্দ্র সেন এমপি

ফুলবাড়ীতে আলুচাষে লাভের মুখ দেখছেন চাষিরা

যুগ যুগ ধরে মাপামাপি হয়, সেতু হয় না !

সরকার নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সন্তানদের পড়াশোনায় এগিয়ে নিতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ভারতীয় যুবক প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শুভসংঘের শীতউপকরণ বিতরণ

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব

নিয়োগ বাণিজ্য, অনি’য়ম ও দু’র্নীতির প্রতি’বাদে আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরু’দ্ধে সংবাদ সম্মেলন