Thursday , 6 February 2025 | [bangla_date]

দিনাজপর-১ আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জানা যায়, গত ৪ ফেব্রæয়ারী’২৫ মঙ্গলবার বীরগঞ্জ আলিয়া মাদ্রাসার হলরুমে বিকালে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার রোকনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে, ০৬-দিনাজপর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এম পি) পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত প্রার্থী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য, দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি ও তুরাগ থানার আমীর মোঃ মতিউর রহমান। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর মোঃ মতিউর রহমান সন্ধ্যায় কাহারোল ও বীরগঞ্জ উপজেলার নেতাকর্মী ও সাধারন জনগণের সাথে মতবিনিময় করেন এবং উভয় উপজেলার নেতৃবৃন্দ তাঁকে ফুলের মালা দিয়ে বরন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, কাহারোল উপজেলা জামাতের ইসলামী আমীর মাঃ মোঃ তরিকুল ইসলাম, দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক এসএম আঃ রাজ্জাক সহ উপজেলার জামায়াতের, যুব সমাজ ও ছাত্র শিবিরের সকল নেতা কর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেলে করে ছাগল চুরির সময় দুইজন আটক

মরহুমা গুলনাহার মহসিনের মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা

“শীতার্ত বৃদ্ধার চোখে উষ্ণ আনন্দ”

রাণীশংকৈলে মুদি ব্যবসায়ী আবুল কাশেম মহাজন আর নেই

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে ছয় দিন

হরিপুরে নার্স ও আয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫লাখ মেট্রিক টন পাথর মজুত. বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও অফিসার ইনচার্জকে বরণ

তেঁতুলিয়ার মেধাবী ছাত্র রংপুর কার্মাইকেল কলেজের মামুনুর রশিদ ব্লাড ক্যানসাররোগে আক্রান্ত তার চিকিৎসা জন্য অর্থের প্রয়োজন

হরিপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা