Monday , 10 February 2025 | [bangla_date]

দিনাজপুরের সাংবাদিক দেলোয়ার হোসেন চিরনিদ্রায় শায়িত ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে

দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ও ডেইলি সান পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক স্বর্নসকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়েছে।
৯ ফেব্রæয়ারী বাদ যোহর ঢাকার কল্যানপুর শহীদ মিনার মাঠে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৭বছর। তিনি স্ত্রী, একপুত্র শাহারিয়ার হোসেন সেতু, এককন্যা ফাতেমা ইয়াসমিন ঐশী, ছোট ২ ভাই ও বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম সাংবাদিক দেলোয়ার হোসেন এর স্থায়ী নিবাস ঢাকা কল্যাণপুর গার্লস স্কুল রোড এলাকায়। বিবাহ সূত্রে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার শশুর বাড়ি।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী সাংবাদিক দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ ফেব্রæয়ারী শনিবার সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির আহŸায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) এর সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, দৈনিক প্রতিদিন পরিবার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জিন্নাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বালুয়াডাঙ্গা শ্রমিক কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আজিজুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আজিম, নতুন প্রজন্ম সাহিত্য সংসদের সম্পাদক মোঃ মামুনুর রহমান জুয়েল প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জীবন যুদ্ধের লড়াইয়ে ভুমিহীন ও গৃহহীনদের মর্যাদার ঠিকানা করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

যুগ যুগ ধরে মাপামাপি হয়, সেতু হয় না !

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম নিয়ে পরীক্ষামূলক ভোট

বীরগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের প্যালাসাইডিং নির্মাণ কাজের লটারি সুষ্ঠুভাবে সম্পন্ন

বিত্তবান মানুষের কাছে আবু তালহার আকুল আবেদন ”আমি বাঁচতে চাই”

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল

বীরগঞ্জে পিপিআর রোগের টিকা কার্যক্রম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা

খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা ৬ ইউপি চেয়ারম্যানের আবারো বর্জন

শুক্রবার দেশের ইন্টারনেটে ধীরগতি থাকবে