Monday , 24 February 2025 | [bangla_date]

দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষন ও প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুরের হলরুমে ১৮ ফেব্রæয়ারী হতে ২২ ফেব্রæয়ারী ৫ দিনব্যাপী দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ১৪ জন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোকচিত্র প্রদর্শন কর্মশালা ও তাদের তোলা ছবি দিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রæয়ারী শনিবার বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তোলা ছবি প্রদর্শনী দেখতে প্রচুর ছবি পিপাসু ছাত্র-ছাত্রী, স্থানীয় সুধিজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারী-পুরুষ ভীড় জমাতে থাকে। ক্ষুদে আলোকচিত্র শিল্পীদের তোলা ছবি দর্শকদের মন কেড়েছে বলে অনেকে অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের কো-অর্ডিনেটর বিশিষ্ট ফটোগ্রাফারর্স, জার্নালিস্ট, লেখক, জান্নাতুন মাওয়া। প্রশিক্ষক হিসেবে ঢাকা হতে আগত প্রশিক্ষক দেবাশীষ সোম ও দিনাজপুরে স্থানীয় প্রশিক্ষক সাংবাদিক কাশী কুমার দাস ঝন্টু। ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী আতিয়া ফারিহা ইমিতা, তাবাসসুম জান্নাত, আনিসা ইবনাত, ময়মুনা আক্তার মেঘা, মাসফিকা তাবাসসুম সিনথিয়া, তানজিলা ইসলাম, নুরে জান্নাত রুম্মান, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মারুফ হোসেন, মোঃ আসতারুল আলম, মোমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, সুচনা আক্তার মিতু, শুভাশ্রী শীল ও হোসনে আরা হাসি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলেখা জীবিত, রাণীশংকৈল সমাজ সেবা দপ্তরে তিনি মৃত

‘‘ দলীয় প্রধান রাষ্ট্রীয় প্রধান হলে ’’ জবাব দিহীতা থাকে না । -মো: আনিসুর রহমান বাকী

চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর দ্বিতীয় পর্ব বিলম্বিত–সন্ত্রাসবাদের হুমকিতে চীন পাকিস্তানের প্রতি হতাশ

দিনাজপুরে বিশ্ব মা দিবসে কবি অদিতি রায়ের কাব্যগ্রন্থ “গর্ভধারিনী”র মোড়ক উন্মোচন- কবিতা পাঠ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জে হিলফুল ফুজুল পাঠাগারের উদ্বোধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন উপলক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর পক্ষথেকে প্রেস ব্রিফিং

ঘোড়াঘাটে আন্তঃজেলা দলের কুখ্যাত ৪ ডাকাত গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে গবাদী পশু পালন করে স্বাবলম্বী — কুলসুম বেগম

বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি