Monday , 3 February 2025 | [bangla_date]

দিনাজপুরে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে হকি ক্লিনিক দিনাজপুরের আয়োজনে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।
এসময় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু,সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,হকি ক্লিনিক দিনাজপুরের সভাপতি মতিউর রহমান মতি,সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থী সহ অনেকেই শহীদ হয়েছেন। তাদের স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন উভয় ভালো থাকে। বর্তমান যুব সমাজ ও শিক্ষার্থীদের অনেকেই মোবাইল ফোন ও মাদকসহ বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। এসব থেকে বিরত থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে বলেও জানান উপস্থিত বক্তারা।
টুর্নামেন্টে কাঞ্চন অটো রাইস মিল, মুন্সীপাড়া ওয়ারিয়র্স,রামসাগর ওয়ারিয়র্স ও রাজবাটী কিংস এই চারটি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় কাঞ্চন অটো রাইস মিলকে ৫-০ গোলে হারিয়েছে মুন্সীপাড়া ওয়ারিয়র্স। আগামী ৫ ফেব্রæয়ারি টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

বীরগঞ্জে পরিত্যক্ত ধানের শীষ কুড়িয়ে আহার জোটে বৃদ্ধ সুফিয়া বেগমের

দিনাজপুর সদরের গোপালপুর হাটে টমেটোর বাজারে কৃষকের হাসি

রানীশংকৈলে দ্রব্যমূল্যে লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির মানব বন্ধন

বীরগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বৃদ্ধার অভিযোগ

সেতাবগঞ্জ আঞ্চলিক সড়ক প্রস্ততকরনের নামে শত শত গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিরাভরণ ও ব্যাচ পরিধান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হরিপুরে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নৌকায় ভোট দিয়ে জনগণ প্রমাণ করবে তারা উন্নয়নের পক্ষেই আছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বুদ্ধি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সাথে মত বিনিময় সভায় স্বরূপ বকসী বাচ্চু প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়