Monday , 24 February 2025 | [bangla_date]

দিনাজপুর ইনস্টিটিউটের বার্ষিক পিঠা উৎসব

দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটে বার্ষিক পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে দিনাজপুর ইনস্টিটিউটের হলরুমে পিঠা উৎসবের উদ্বোধন করতে গিয়ে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ বলেন, বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতি হলো ১২ মাসে ১৩ পার্বন। এই পার্বনের উল্লেখযোগ্য সংস্কৃতি হলো পিঠা উৎসব। বাঙালীত্বকে সানিত করে এই পিঠা উৎসব। দিনাজপুর ইনস্টিটিউট সামাজিক ও ক্রীড়া এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে ইতিমধ্যে দিনাজপুর বাসীর কাছে সম্মানীত হয়েছে।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটে সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিঠা উৎসব কমিটির আহবায়ক ও দিনাজপুর ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গলিয়া। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর, সহ-সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান নাইম, যুগ্ম সাধারন সম্পাদক সামসুজ্জামান চৌধুরী বাবু, সদস্য শাহিন খান, সদস্য মোহাম্মদ নাজমুল হক ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু এবং সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। বার্ষিক পিঠা উৎসবে ভাপা পিঠা, মাছ ঘন্টসহ বিভিন্ন ধরনের পিঠা সদস্যদের মাঝে পরিবেশন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

হাকিমপুরে চালকলের গুদাম থেকে সাড়ে ৫ টন চাল জ’ব্দ

বোদায় ভ্রাম্যমান আদালতের জরিমান

পীরগঞ্জে জাতীয় মৎস সপ্তাহের সমাপনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঙালী সংস্কৃতির স্বাদ পেলে দেশে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ থাকতো না -আসাদুজ্জামান নুর এমপি

অন্য উপজেলা থেকে আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণ দিচ্ছিলেন পাট কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ পক্ষের সংঘর্ষে আহত মৎস্যজীবী লীগ নেতার মৃত্যু ! ইউপি চেয়ারম্যান সহ ২০ জনের বিরুদ্ধে মামলা !

আ: খালেক’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দিনাজপুরে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফিরোজ কবির

জমে উঠেছে দিনাজপুরের বিভিন্ন গরুর হাট, ক্রেতারা বলছেন দাম বেশি