Friday , 28 February 2025 | [bangla_date]

নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলার আসামী গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে এক অভিযান চালিয়ে আল আমিন ওরফে হামিদুল ইসলাম(২০) নামে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মধ্যম মাগুড়া (কাঠালপাড়া) গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান,ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর গত ২৬ আগষ্ট নবাবগঞ্জ থানায় দায়ের করা আলোচিত ট্রিপল হত্যা মামলার অন্যতম আসামী আল আমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার তাকে দিনাজপুর জেল-হাজতে প্রেরণ বরা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি অবস্থায় এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার,হাসপাতালে ভর্তি

পঞ্চগড়ে বয়স্ক মায়ের বাড়িতে পুত্র ও পুত্রবধূর অগ্নিসংযোগ, মামলা

দিনাজপুরে ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

গম বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কে চরম ভোগান্তি

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে জাতীয় ভিটামিন এ – প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন

গতিহীন বিএনপি’র জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে শিক্ষকের উপর হামলার বিচার চেয়ে শিক্ষকদের মানববন্ধন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

পীরগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রীকে অমানবিক প্রহার ঃ হাসপাতালে ভর্তি