Friday , 28 February 2025 | [bangla_date]

নিরঞ্জন হীরা সম্পাদিত কবিতা সংকলন ‘মা’ এর মোড়ক উন্মোচন আলোচনা ও কবিতা পাঠ

দিনাজপুর প্রেসক্লাব সাহিত্য ও পাঠাগার বিভাগের আয়োজনে এবং কাব্যকথার সহযোগিতায় প্রেসক্লাব মিলনায়তনে তরুন কবি ও সাহিত্য সংগঠক নিরঞ্জন হীরা সম্পাদিত কবিতা সংকলন ‘মা’ এর মোড়ক উন্মোচন, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ‘মা’ কবিতা সংকলন এর সম্পাদক নিরঞ্জন হীরা। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও সম্পাদক জলিল আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, কবি ও গীতিকার এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি, সংগীত শিল্পী ও ‘মা’ কবিতা সংকলন এর সহযোগি সম্পাদক কমল কুজুর। মা কবিতা সংকলনের প্রকাশিত কবিতা পাঠ করেন কবি বিধান দত্ত, রুবি আফরোজ, ইয়াসমিন আরা রানু, ছড়াকার মমিনুল ইসলাম, তরিকুল আলম তরু, কবি ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, ইয়াসমিন আরা ইতি, মীর শিরিন, মালিহা মাসুদ, কবি নুরে আলম সিদ্দিকী, পুষ্পিতা রায়, আসমাতুল হুসনা, লায়লাতুন রীমা সুরুচী ও ফারিয়া সুলতানা। নিরঞ্জন হিরা তার অনুভ‚তি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা পৃথিবী আমার মা কে নিয়ে। মা মাত্রই সুখের স্বর্গের অপর নাম। পৃথিবীর কড়া রোদে মায়ের সুশীতল ছাড়ায় শীতল হয় সন্তানের অস্তিত্ব। মাতৃস্মৃতি ধরে রাখার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভাল থাক পৃথিবীর সকল মা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর সবচেয়ে মধুর ডাক হলো মা। মাতৃ¯েœহের ছায়া সন্তানের অস্তিত্বের ঠিকানা। ‘মা’ কে উপজীব্য করে কবিতা সংকলন ‘মা’ দেশের প্রথিতযশা চল্লিশ জন কবির কবিতায় প্রকাশ পেয়েছে ‘মা’ তো মাই। মায়ের বিকল্প নেই। প্রতিটি মানুষের মায়ের প্রতি স্পর্শকাতর ভালোবাসা থাকে, সেই ভালোবার বর্হিপ্রকাশ ঘটেছে ‘মা’ কবিতা সংকলনে। নিরঞ্জন হীরার মা স্বর্গীয়া “ছটিয়া দাস” ২০২৪ সালে চলে গেছেন সবইকে ছেড়ে না ফেরার দেশে। তাকে স্মারণ করে ৪০ জন কবির মায়ের প্রতি অসীম ভালোবাসা ও শ্রদ্ধা ফুটে উঠেছে তাদের কলমের খোঁচায় ‘মা’ কবিতা সংকলনে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ শীর্ষক সেমিনার

জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃবৃন্দ

বোচাগঞ্জে মাদক ডিলার ফাহিমকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

গণ সাহায্য সংস্থার বেদখলীয় প্রায় ১০ একর জমি ফেরত পেতে জোর তৎপরতা শুরু

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে গাছ ও বই দিয়ে সংবর্ধনা প্রদান

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে চেক বিতরণ

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

পীরগঞ্জ গণহত্যা দিবস পালিত

একাত্তর ও হানাদার ।। -মাসুদুর রহমান মাসুদ

বীরগঞ্জে নিখোঁজের ২৪ ঘন্টা পর ঢেপা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

হরিপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে নবগঠিত ছাত্রলীগ সাধারণ সম্পাদকের শ্রদ্ধা নিবেদন