Friday , 7 February 2025 | [bangla_date]

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ভেঙ্গে দেয়া হলো শেখ মুজিবুরের মূর‌্যাল

পঞ্চগড় প্রতিনিধি\সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের পরে সারা দেশের মত পঞ্চগড়েও বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মূর‌্যাল ভেঙ্গে ফেলেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু নাম থাকায় ভেঙ্গে ফেলা হয়েছে নামফলক। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের গেটে খুনি হাসিনার পাবলিক টয়লেট লিখে দেয়া হয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলার সদর, বোদা ও আটোয়ারী উপজেলায় এই ঘটনাগুলো ঘটে।
গত বুধবার রাতে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের মূর‌্যালের ছবি হাতুড়ি দিয়ে খুচিয়ে খুচিয়ে তুলে ফেলে ছাত্র-জনতা। পরে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মুল গেটের উপরে কালো স্প্রে রং দিয়ে হাসিনার জেলা পাবলিক টয়লেট লিখে দেয়া হয়। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অর্ধভাঙ্গা দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলা হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলার বোদা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মূর‌্যাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্রজনতা। এছাড়া উপজেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সড়কের পাশে থাকা মূর‌্যাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের পঞ্চগড়-আটোয়ারী সড়কের পাশে থাকা কলেজ গেটের নাম ফলকের বঙ্গবন্ধু অংশটি ভেঙ্গে ডাংগীর হাট সরকারি কলেজ অংশটি রাখা হয়। এ সময় গেটের পাশে থাকা বঙ্গবন্ধুর মূর‌্যালটিও ভেঙ্গে ফেলে বিক্ষুদ্ধ ছাত্রজনতা। পরে তারা কলেজের একাডেমিক ভবনের মুল গেটের উপরে নামফলকের অংশে বঙ্গবন্ধু অংশটি ভেঙ্গে ফেলে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইউপি সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন চেয়ারম্যানের

রেলপথ মন্ত্রীর প্রয়াত সহধর্মীনির  পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

রেলপথ মন্ত্রীর প্রয়াত সহধর্মীনির পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

বিজ্ঞান প্রজেক্টে সেন্টফিলিফপস হাই স্কুল ও কলেজের ছাত্র হামীম আলমাসের প্রথম স্থান অর্জন

৫২ বছর বয়সে এমবিএ পরীক্ষায়  সিজিপিএ ৪ এর মধ্যে প্রথম স্থান

৫২ বছর বয়সে এমবিএ পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে প্রথম স্থান

দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে তাপদাহে ধানের বীজতলা নিয়ে বিপাকে কৃষক

জরুরী সংস্কার প্রয়োজন ঠাকুরগাঁওয়ের চৌধুরীপাড়া জামে মসজিদে ফাটল : দুর্ঘটনার আশংকা

আজ (১৭ এপ্রিল) পীরগঞ্জে গণহত্যা দিবস

আটোয়ারীতে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ,ইফতার মাহফিল

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যূ