Friday , 28 February 2025 | [bangla_date]

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশের শুভ উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ। পরে সরকারি অডিটোয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী। অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং আনসার ও ভিডিপির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার হিসেবে বাই সাইকেল, সেলাই মেশিন, রাইসকুকার, ছাতা ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে কার্যকর ভ‚মিকা রেখেছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে আগাম জাতের আলু পরিচর্যায় ব্যস্ত কৃষক

কোন দল বা কোন মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল)…সারজিস আলম

হাবিপ্রবিতে অ্যান্টি র‌্যাগিং এক্টিভিটিস এন্ড একাডেমিক কাউন্সিলিং ফর দ্যা স্টুডেন্টস বিষয়ক সেমিনার

ঠাকুরগাঁও প্রবাসী সংগঠনের আত্ম প্রকাশ।

বীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমানের সাথে কর্মী-সমর্থক ও ভোটারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী  লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পীরগঞ্জে অচেতন করে স্বর্ণালংকার সহ টাকা চুরি

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদায় ফল বিক্রি করে নব কুমার দারিদ্রতা জয় করতে চায়