Friday , 14 February 2025 | [bangla_date]

পঞ্চগড়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জেলা পর্যায়ে তিনদিন ব্যাপী ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস ওই প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতায় সমপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী, তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, আটোয়ারী উপজেলার একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৪৬টি ব্যাক্তিগত ইভেন্ট ও ৬টি দলগত ইভেন্টে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের খেলায় ব্যক্তিগত ও দলগত ইভেন্টে প্রথম স্থান অধিকারীরা রংপুরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে পার্কে ঘুরতে গিয়ে যাত্রীবাহী  বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পার্কে ঘুরতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

বীরগঞ্জে সন্ত্রাসী কায়দায় জমির সীমানা খুঁটি সরিয়ে রাস্তা নির্মাণের পায়তারা

পীরগঞ্জে এরশাদকে কটুক্তি করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

“পাটজাত পণ্য তৈরীকরণ ও ব্যবসায় ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষন উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিনের ব্যবহার পরিহার করে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে

দিনাজপুরে চেয়ারম্যান পদে ১৩ জনসহ  ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

দিনাজপুরে চেয়ারম্যান পদে ১৩ জনসহ ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

হরিপুরে অবৈধভাবে সরকারি বালু বিক্রির দায়ে দুইজনের জেল

খানসামার এতিমখানায় বৃক্ষরোপণ করলেন ইউএনও

তেতুলিয়ায় এবার পর্যটকদের মুগ্ধতায় ভরাবে দশ প্রজাতির টিউলিপ

বীরগঞ্জে পুকুরের মাছ বিক্রির টাকা বণ্টন

বৈরী আবহাওয়ায় বীরগঞ্জে লিচু ফলন নিয়ে শঙ্কায় চাষিরা