Sunday , 2 February 2025 | [bangla_date]

পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা (২ শ ৫০ বোতল) ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পীরগঞ্জ থানার উপ পরিদর্শক এস এম রেজাউর রহমান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা ৬ টার দিকে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা থেকে উপজেলার দস্তমপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ফইজুল ইসলাম গোয়াল এবং উপদইল গ্রামের ফেরদৌস আলমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পরে তাদেরকে সাথে নিয়ে ফকিরগঞ্জ বাজার এলাকার লাকি আকতারের বাড়িতে আভিযান চালায় থানা পুলিশ। এ সময় লাকির বাড়ির শয়ন ঘড়ের খাটের নিচ থেকে দুই বস্তা ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। লাকি মাদক ব্যবসায়ী ফেরদৌসের ভাবী।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীতে মাদক সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে ১৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে  ওয়াইফাই ডিভাইস বিতরণ

বীরগঞ্জে ১৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই ডিভাইস বিতরণ

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীশংকৈলে সার সংকট চাহিদার তুলনায় যোগান কম

রাণীশংকৈলে সার সংকট চাহিদার তুলনায় যোগান কম

বোদায় অর্থনৈতিক শুমারী উপলক্ষে অবহিতকরণ সভা

আটোয়ারীতে স্কুল চলাকালে শিক্ষকের মৃত্যু

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত  অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

একসাথে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে এসিআই মটরস্

সার্বিক কর্ম মুল্যায়নে রংপুর রেঞ্জে ২য় এবং পঞ্চগড় জেলায় আবারো বোদা থানা শ্রেষ্ঠত্ব অর্জন করছে

ঠাকুরগাঁওয়ে হাতকড়া সহ পালিয়েছিল আসামি, ধরিয়ে দিল এলাকাবাসী