Thursday , 27 February 2025 | [bangla_date]

পুলিশ জনগণ এক সাথে কাজ করলে অপরাধ কমবে …… এডিশনাল ডিআইজি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ পুলিশ ও জনগণ এক সাথে কাজ করলে সামাজিক অপরাধ ও বিশৃঙ্খলা কমে আসবে বলে মন্তব্য করেছেন পুলিশের রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ শরিফ উদ্দীন। বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পুলিশ সার্কেল অফিস পরির্দশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, জুলাই গণ অভুত্থ্যানের পর পুলিশ বাহিনীতে যে ট্রমা ছিল তা অনেকটাই কেটে গেছে। রংপুরে পুরোদমে কাজ করছেন তারা। আইন শৃঙ্খলা ও জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। অপরাধ এবং অপরাধিদের বিরুদ্ধে যে লড়াই, তা পুলিশের সাথে সর্বস্তরের নাগরিক এগিয়ে আসলে অপরাধ কমানো সহজ হবে। মাদক, জুয়া, চাঁদাবাজি, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ করা সহ অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
চলমান আপারেশন ডেভিল হান্ট পরিচালনায় রংপুর রেঞ্জ পুলিশ সফল দাবী করে এডিশনাল ডিআইজি আরো বলেন, তারা এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ বেশ কিছু সফলতা অর্জন করেছেন। এর জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃতও করা হচ্ছে।

এ সময় জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন রায়, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ বিপাকে পড়েছে অতি দরিদ্র মানুষ

পীরগঞ্জে শালবনে আগুন আইনগত ব্যবস্থা নিতে বন বিভাগের গড়িমসি

বীরগঞ্জ পল্লীতে ব্রিজ ভেঙে ৭গ্রামের জনসাধারণের চরম ভোগান্তি

জাতীয়তাবাদী জেলা যুবদলের সহ-সভাপতি ও বিএনপি‘র সাধারণ সদস্য পদ থেকে সাদেকুল ইসলামের পদত্যাগ

ঠাকুরগাঁও পৌরসভায় দায়িত্বভার হস্তান্তর

ধর্মের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারীদের বাংলাদেশে বসবাসের কোন অধিকার নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পুলিশকে নির্লোভ ও অপরাধির পক্ষত্যাগ করার আহবান জানিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

পীরগঞ্জ পৌরসভার সাড়ে ৫৪ কোটি টাকা বাজেট ঘোষনা

দিনাজপুরের কাহারোল-বীরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে এমপি গোপাল শেখ হাসিনা বাঙালি’র আশা-ভরসার নিরাপদ আশ্রয়স্থল

ঠাকুরগাঁওয়ে করোনা মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সভা ।