Sunday , 23 February 2025 | [bangla_date]

প্রথমবারের মতো দিনাজপুরে স্মারক ডাকটিকিট প্রদর্শনী

প্রথমবারের মতো দিনাজপুরে হলো স্মারক ডাকটিকিট প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠান। প্রদর্শনীতে আট হাজারের অধিক ডাকটিকিট, পোস্ট কার্ড, স্যুভেনির, বিশেষ খাম, উদ্বোধনী খাম বিভিন্ন বিষয়ে বিভক্ত করে প্রদর্শিত হয়।
বিভাগগুলোর মধ্যে ছিল ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের ফুল, পশু-পাখি, মাছ, লোকসংস্কৃতি বিষয়ক বিভিন্ন উৎসব, পোশাক, অলিম্পিকসহ বিভিন্ন খেলাধুলা, প্রতœতাত্তি¡ক নিদর্শন, সমাজসংস্কারে অবদান রাখা ব্যক্তিত্ব ইত্যাদি।
বিক্রির জন্য রাখা ছিল উদ্বোধনী খাম, বিশেষ খাম, বিভিন্ন স্মারক ডাকটিকিট ও পোস্টকার্ড। কৌতূহল নিয়ে এগুলো ঘুরে ঘুরে দেখেন বিভিন্ন বয়সী দর্শনার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাংলাদেশ ডাক বিভাগ ও বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটি যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করে।
শুক্রবার দিনব্যাপী দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
ডাক বিভাগের নকশাকারক সুমন্ত কুমার জানান, ২০২১সালে বৃহত্তর রাজশাহী অঞ্চলে বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কয়েকজন ডাকটিকিট সংগ্রাহক। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা অর্ধশত। এ সদস্যদের প্রত্যেকের সংগ্রহে ১০ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত বিভিন্ন দেশি-বিদেশি ডাকটিকিট রয়েছে।সেগুলো দিয়ে দেশের পাঁচটি বিভাগীয় শহরে এ ধরণের প্রদর্শনী করা হয়েছে।
তিনি জানান, বর্তমান প্রজন্মের মাঝে ডাকটিকিট সংগ্রহের নির্মল আনন্দকে পুনরায় ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। বর্তমানে অধিকাংশ শিশু-কিশোর-যুবক মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, নেশাগ্রস্ত হয়ে জীবনকে হুমকির মুখে ফেলেছে। ডাকটিকিট সংগ্রহের মাধ্যমে নির্মল আনন্দ ফিরিয়ে আনতে এটিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করছে বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটি।
স্মারক ডাকটিকিট প্রদর্শনীর উদ্বোধনকালে দিনাজপুর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এনাম উল্যা। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য শফিকুল ইসলাম সিকদার, বাংলাদেশ ডাক অধিদপ্তরের পরিচালক (স্ট্যাম্পস) মামুনুর রশিদ, বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক উদয় শংকর বিশ্বাস, রাজশাহীর অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল জিয়াউর রহমান প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রাণের টানে, বন্ধুত্বের মেলবন্ধনে মিলনমেলা

জেলা এডভোকেসী সভায় দিনাজপুর সিভিল সার্জন উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

পরীক্ষা বর্জন করে দিনাজপুুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বীরগঞ্জে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, রহস্য উদ্ঘাটনে পুলিশ

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গড়ে উঠেছে গরু ও হাঁসের খামার দেখার কেউ নেই

যারা বঙ্গবন্ধুকে চেনেন না তারা তাদের জন্ম সম্পর্কে সন্দিহান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে সাপের কামড়ে মমিতা রাণী নামে এক নারীর মৃত্যু

রাণীশংকৈল পৌরসভা নির্বাচন রাজনৈতিক দলগুলোর ফ্যাক্টর স্বতন্ত্র প্রার্থীরা

শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠ খানসামার ইউএনও তাজ উদ্দিন

বীরগঞ্জে দাঁপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ট্রাক্টর, ধবংস হচ্ছে রাস্তাঘাট