Friday , 28 February 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ফুলাবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে কেন্দ্রীয় কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সনাতন ধর্মাবলম্বীরা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স¦রাষ্ট উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় হিন্দু স¤প্রদায়, মন্দির কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় কালি মন্দির থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মন্দির কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারান দত্ত। এসময় মন্দির কমিটি অন্য সদস্যরাসহ শতাধিক হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের নামে উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মৌজায় ২৮৯/১৭৫ এবং ৬৫৫/৫৯৮ নং দাগে ২২২৯ নং দলিল মূলে মোট ২.৩৬ একর জমি রয়েছে। যা চাষাবাদের মাধ্যমে ভোগ দখল করে আসছিল মন্দির কমিটি। গত ৫ ফেব্রæয়ারি একই এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমি দখল করেন। এর আগেও তিনি জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা করলে ২০১৯ সালের জানুয়ারি মাসে হাইকোর্টে তার বিরুদ্ধে একটি মামলা (৮৩/১৯ পিজে) দায়ের করে মন্দির কমিটি, যা এখনও চলমান। তাঁরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রæত দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত আমিনুল ইসলাম অভিযোগ অস্বিকার করে নিজেকে বৈধ মালিক দাবি করে বলেন, বাপ-দাদার আমল থেকে বৈধ কাগজ পত্রের মাধ্যমে ওই জমি ভোগ দখল করে আসছি। দেশ স্বাধীনের পর থেকে তারা একাধিক মামলায় নি¤œ আদালত, উচ্চ আদালত এমনকি আপিলেও পরাজিত হয়েছে। বিগত আওয়ামী লীগ শাসনামলে ২০১৩ সালে স্থানীয় এমপির লোকজন দিয়ে তারা জমি দখল করেন। আমরা সেই জমি উদ্ধার করেছি মাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, স্মারকলিপি পেয়েছি, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে লিচু-আমসহ ফলের বাজারজাতে মাহালি সমপ্রদায় বাঁশের খাঁচা বা টুকরি তেরীতে এখন ব্যস্ত

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে  প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ  আলীর শোক সভা

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ আলীর শোক সভা

ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পৌরসভার সাবেক চেয়ারম্যান আকবর হোসেনের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হাঁস ধরার প্রতিযোগিতা

সাপাহারে অ’জ্ঞাত এক বৃদ্ধের লা’শ উ’দ্ধার

বোচাগঞ্জের মোল্লাপাড়ায় মাকদসহ গ্রেফতার ৩

ড্যাব উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল

বেকারত্ব দুরীকরনে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষকর্মী গড়তে ভ‚মিকা রাখবে ‘খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’

পীরগঞ্জে নারায়ণপুর প্রধান পাড়া জামে মসজিদে ছাদ ঢালাই কাজের উদ্বোধন

দিনাজপুর শহরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৪ হাজার ৬শ ২১ অসহায় পরিবার