Wednesday , 5 February 2025 | [bangla_date]

বাংলাদেশ সকল ধর্মের সমন্বয়ে একটি ফুল বাগান–হাবিপ্রবি ভিসি

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সরস্বতী প‚জা উদযাপিত হয়েছে।
সোমবার এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় হাবিপ্রবির প‚জা উদযাপন কমিটি ও সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল প্রতিমা স্থাপন, অঞ্জলি প্রদান, ধর্মসভা, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধারতি ইত্যাদি।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যাবলেন, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। স্বাধীনতা যুদ্ধে আমরা সকল ধর্ম, বর্ণ, ধনী-গরীব ও সমাজের সর্বস্তরের মানুষ একসঙ্গে মিলে মিশে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি শান্তিতে বসবাস করার জন্য। যাঁরা জুলাই-আগস্ট বিপ্লবে প্রাণ দিয়ে দেশটাকে রক্ষা করেছে, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব সেই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সকলে মিলেমিশে রক্ষা করা। আমাদের এই বাংলাদেশ সকল ধর্মের সমন্বয়ে একটি ফুল বাগান। যেখানে নানান বর্ণের ফুল থাকবে আর সনাতন ধর্মের শিক্ষার্থীরা তন্মধ্যে একটি ফুল। তাই, শ্রী পঞ্চমীর পূণ্য তিথিতে আমাদের শপথ নিতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা অত্র বিশ^বিদ্যালয় তথা দেশের মধ্যে সর্বদা শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.এনাম উল্যা, বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো.নিজাম উদ্দীনসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ। প্রফেসর ড. শ্রীপতি সিকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কৌশিক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

বালিয়াডাঙ্গীতে “মিরাজ”নামে দু’টি ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন, ভ্রাম্যমান আদালত

দিনাজপুর পৌরসভা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন এর মধ্যে সিষ্টার সিটি চুক্তি স্বাক্ষর

বোদায় এক তরুনী গণধর্ষনের শিকার  মামলা দায়ের, আটক দুই ধর্ষক

বোদায় এক তরুনী গণধর্ষনের শিকার মামলা দায়ের, আটক দুই ধর্ষক

রাণীশংকৈলে দ্রব্যম‚ল্য নিয়ন্ত্রণে ও ইঁদুর নিধন অভিযানে সভা

ডায়াবেটিস সকল রোগের মা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রাথমিক পর্যায় ইভিএম’র মক ভোট অনুষ্ঠিত

দিনাজপুরে লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক পূর্বাভাস-এর নতুন কার্যালয় উদ্বোধন