Monday , 10 February 2025 | [bangla_date]

বিরলে এক কারখানা মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে এক চানাচুর কারখানার মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি দিনাজপুর শহরের চাউলিয়া পট্টি এলাকার আবুল কাশেমের ছেলে জাকির হোসেন (৫৫) বলে জানাগেছে।
গত ৮ ফেব্রæয়ারী (শনিবার) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিনাজপুর বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পিপল্যা ঢেড়াপাটিয়া নামক এলাকায় নিজ চানাচুর কারখানা থেকে তার রক্তাক্ত মরদেহটি পাওয়া যায়।
স্থানীয় ও এলাকা বাসী সূত্রে জানা গেছে, নিহত জাকির হোসেন দীর্ঘ দিন ধরে পিপল্যা ঢেড়াপাটিয়ায় আঞ্চলিক মহাসড়কের পাশে নিজ কারখানায় চিপস ও চানাচুর তৈরী করে ব্যবসা করে আসছিল। প্রতিদিনের মত নিহত জাকির হোসেনে তার কারখানায় আসে। সারাদিন পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করতে না সন্ধ্যায় আত্মীয় এনায়েত হোসেন কে কারখানায় পাঠিয়ে দেয়। এনায়েত হোসেন কারখানায় খোজ করতে আসলে কারখানার দরজা খোলা ও অন্ধকার ঘরে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশ পাশের লোকজন ছুটে আসে এবং পরিবারের লোকজন এসে জাকির হোসেনের লাশ সনাক্ত করে। বিরল থানা পুলিশ নিহত জাকির হোসেনের মরদেহটি উদ্ধার করে।
রোববার দুপুরে ময়না তদন্ত শেষে দিনাজপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নিহত জাকির হোসেনের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এরিপোর্ট লেখা পর্যন্ত কারখানা মালিক জাকির হোসেনের খুনের কারণ জানা যায়নি। তবে এ খুনের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সরবুর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে আজ করোনায় মৃত্যুহীন দিন

হাবিপ্রবিতে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের হান্ড্রেড হিরো’জ সামাজিক জাগরণ

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নামজারি ও হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাহারোলে ইরি-বোরো বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক গ্রেফতার

দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে মহাসড়ক আইন-২০২১ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জ বোলদিয়াপাড়া বালু মহালে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধে গণস্বাক্ষর

ঘোড়াঘাটে নবাগত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার যোগদান

কাহারোলে পাট চাষীরা পানির অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে পড়েছে