Sunday , 9 February 2025 | [bangla_date]

বীরগঞ্জে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে সদর উপজেলার জগদল ডাঙ্গাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাবেদ আলী (৫৬) পৌরসভার ৯নং ওয়ার্ড জগদল ডাঙ্গাপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১২(২)২৫ নম্বর মামলা হয়েছে।

পুলিশ সূত্র জানা যায়, শনিবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের নেতৃত্বে এসআই সুমন দেবনাথ, এএসআই সিরাজুল আওলাদ সুমন, নির্মল, শিবু, সুপিয়ার, পুলিশ সদস্য হাসিবুর ও নুর আলমসহ সঙ্গীয় পুলিশ ফোর্স
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সাড়াশি অভিযানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জগদল ডাঙ্গাপাড়ায় মুদি দোকান হতে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাবেদ আলী (৫৬) কে গ্রেফতার করা হয়।

এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, মাদক ব্যবসা ছাড়াও আন্তজেলা অপরাধ চক্রের সক্রিয় সদস্য, নিজ জেলা বাদে সাবেদ আলীর নামে অন্যান্য জেলায় ছিনতাই, চুরি ও ডাকাতি মামলা রয়েছে। রবিবার সকালে দিনাজপুর জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরও বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন ছাড় নেই, আরও তথ্য আছে, অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো ——— সাবেক এমপি জাহিদুর রহমান

পীরগঞ্জে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত

দিনাজপুরে স্কুলগামী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব খাদ্য দিবস পালিত

হাবিপ্রবিতে ” International Participatory Research on the Hidden Dimensions of Poverty” শীর্ষক সেমিনার

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল

ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের প্রতিবাদ সভা ।

বোচাগঞ্জে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত