Sunday , 23 February 2025 | [bangla_date]

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত আহত -১

বিকাশ ঘোষ, বীরগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেলের মানিক ইসলাম (২৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত এবং বন্ধু মিথিল (২২) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় বীরগঞ্জ উপজেলা সদর ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ডায়াবেটিস ফুট কেয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

মানিক ইসলাম পঞ্চগড় জেলা সদর রাজনগর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। এঘটনায় আহত মিথিল একই এলাকার মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী অজ্ঞাত একটি বাস ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ওই এলাকায় পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মানিক মৃত্যু হয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে বীরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে দশমাইল থানা পুলিশ উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক লাশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

এব্যাপরে হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান,
চালকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মেও কর্মকর্তা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

ঠাকুরগাঁওয়ে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বীরগঞ্জে শিশুদের জন্য শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বন্ধকের টাকা ফেরত না দিয়ে জমি দখলের অভিযোগে মারপিট – মামলা দায়ের !

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় ঈদের জামাত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে র‌্যালি ও সভা

সারাদেশে করোনায় একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩০১

বীরগঞ্জে আসন্ন শাদরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী বিধবা ভিক্ষুক নারীর বয়স্ক ভাতার টাকা জালিয়াতি করে খাচ্ছে মেম্বার !

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা