Wednesday , 12 February 2025 | [bangla_date]

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযাগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লব সহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরো চার’শ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এনামুল হক বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগষ্ট পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচী বাঞ্চাল করতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিটলার হক, কুশারীগাঁও গ্রামের শাহজান আলী, মিঠুন আলী, হাসান আলী, আব্দুল হাকিম, মোহাম্মদ রাসেল, হুমায়ুন কবির ও আব্দুল খালেক সহ অজ্ঞাতনামা তিন থেকে চার’শ জন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। এ সময় অসংখ্য ছাত্র জনতাকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসও সৃষ্টি করেন হামলাকারীরা। এ সময় মামলার বাদী এনামুল হকও হামলার শিকার হন। ঘটনার ৬ মাস পর গত ১০ ফ্রেবুয়ারী পীরগঞ্জ থানায় মামলা করেছেন তিনি।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ৪ আগষ্টে দলবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে থানায় দন্ড বিধি এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপি’র শোক ও স্মৃতিচারণ সভা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্ক, সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ

নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করল বীরগঞ্জ শুভসংঘ

বোচাগঞ্জে নার্সারীতে স্বাবলম্বি শিক্ষক রইছউদ্দীন

আমেনা বেগম হত্যার ২২ দিন পর প্রধান আসামি গ্রেফতার

রাণীশংকৈল আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে শিক্ষা কর্মকর্তার পরিদর্শন

জাতীয়তাবাদী জেলা যুবদলের সহ-সভাপতি ও বিএনপি‘র সাধারণ সদস্য পদ থেকে সাদেকুল ইসলামের পদত্যাগ

অন্য উপজেলা থেকে আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণ দিচ্ছিলেন পাট কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার