Tuesday , 18 February 2025 | [bangla_date]

বোচাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং- ইশানিয়া ইউনিয়নে মঙ্গলবার বে-সরকারী প্রতিষ্ঠান ইএসডিও এর সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী করা হয়েছে। সকাল ১১টায় মুরারীপুর উচ্চ বিদ্যালয় হলরুমে ইশানিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান উৎপল রায় বুলু এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ফয়জুল হক, ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, ইউপি সদস্য যথাক্রমে আবদুল কুদ্দুস, মোঃ শাহজালাল, গোকুল রায়, সমাজসেবী মোঃ শ্যামল, ইএসডিও এর উপজেলা কডিনেটর মোছাঃ মৌসুমী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা গ্রাম আদালতের কি? এবং এর সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভায় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, শিক্ষক, গ্রাম পুলিশ ও এলাকার সুধীজন অংশ নেয়। সভা শেষে জনসচেতনার লক্ষে গ্রাম আদালতের উপর ভিত্তি করে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ঠাকুরগাঁওয়ের কোন উন্নয়ন করতে পারেনি — রমেশ চন্দ্র সেন এমপি

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভুমি কমিশনগঠনসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে জাতীয় আদিবাসী পরিষদ‘র সংবাদ সম্মেলন, মানববন্ধন

স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে হাবিপ্রবিতে র‌্যালি ও অবস্থান কর্মস‚চি পালন

দিনাজপুরে বইমেলা পরিদর্শন কালে প্রবীন কবি ফাতেমা বেগম

বীরগঞ্জে মরহুম ইব্রাহীম মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বামীর সাথে তর্কের জেরে বাস চালককে পেটানোর অভিযোগ এএসপি’র বিরুদ্ধে

পীরগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

কারিতাস দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের অবহিতকরণ সভা

কারিতাস দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের অবহিতকরণ সভা

এই বাংলাদেশ স্মাট এবং উন্নত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ—নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নৌকায় ভোট দিয়েছেন বলেই দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত -হুইপ ইকবালুর রহিম