Monday , 24 February 2025 | [bangla_date]

বোচাগঞ্জে প্রাণ কোম্পানির উদ্দ্যোগে অত্যাধুিনক মেশিনের সাহায্যে বোরো ধান রোপন উদ্বোধন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়নের প্রীতি বাজারের মহারাজপুর মৌজায় সোমবার প্রাণ কোম্পানির উদ্দ্যোগে অত্যাধুিনক মেশিনের সাহায্যে বোরো ধান রোপন কর্মসূচির উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। বেলা আনুমানিক ২টার সময় প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোঃ জাকারিয়া হোসেন ফিতা কেটে রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় প্রাণ এগ্রো কোম্পানির সিনিয়র ম্যানেজার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, ম্যানেজার কৃষিবিদ মোঃ নওশাদ হোসেন, ম্যানেজমেন্ট ডেইরী অফিসার যথাক্রমে কৃষিবিদ রিয়াদ খান, কৃষিবিদ মাহাফুজ প্রধান, কৃষিবিদ পলাশ আহমেদ এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আকিনুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোঃ জাকারিয়া হোসেন বলেন, এই মেশিনের মাধ্যমে কৃষক দিনে ৭বিঘা জমিতে ধান রোপন করতে পারবেন। এতে কৃষকের যেমন লেবার খরচ সাশ্রয় হবে তেমনি ভাবে তারা অল্প সময়ে অধিক জমিতে ফসল রোপন করতে পারবেন। তিনি আরও বলেন, ফরহাদ মতিন চৌধুরীর জমি নিজ নিয়ে ভাল উন্নত জাতের বীজ এবং ধান উৎপন্ন করার জন্য আজকে আমরা ব্রি-ধান ৮৯ দিয়ে রোপন কাজ উদ্বোধন করলাম। আমরা এ অঞ্চলের প্রায় ১হাজার একর জমিতে ধান চাষ করব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ শ্রমিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিরামপুরে চক্ষু বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মাননোন্নয়নে প্রশিক্ষন

জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় জেলা প্রশাসক আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান ও পুষ্টিসমৃদ্ধ করতে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে

ঠাকুরগাঁওয়ে সেক্টর কমান্ডার ফোরামের নতুন কমিটি গঠন

লোকসভা নির্বাচন ভারতে: বাংলাবান্ধা স্থলবন্দর তিন দিন বন্ধ

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হুমকি-ধমকি দিয়ে বাংলাদেশের নির্বাচনকে কোন ভাবে বানচাল করা যাবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন উত্তরাঞ্চলে বিদ্যুৎ জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করবে —বিদ্যুৎ জ্বালানী খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ