Friday , 28 February 2025 | [bangla_date]

বোচাগঞ্জ মডেল মসজিদের কাজ বন্ধ, রড নিয়ে যাওয়ার সময় জনতা কতৃক আটক

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জে নিমার্নাধীন মডেল মসজিদের কাজ হঠাৎ করেই বন্ধ থাকা কালীন মসজিদের বেশ কিছু সংখ্যক রড প্রকাশ্য নিয়ে যাওয়ার সময় তা আটক করে স্থানীয় জনতা।
গত মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে সেতাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র স্কুলরোডে নির্মানাধীন বোচাগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের কাজ বন্ধ থাকাকালীন সময়ে ঠিকাদারের লোকজন বেশ কিছু সংখ্যক রড একটি ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তা আটক করে প্রশাসনকে খরব দেয়। পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে আটককৃত রডগুলো পুনরায় মসজিদের ভিতরে রেখে দেয়।
ঠিকাদার লোকজন জানায়, রডগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকায় তা নষ্ট হয়ে যাচ্ছিল তাই তারা রডগুলো অন্যত্র নিয়ে যাচ্ছিল। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান সাজিন কন্ষ্ট্রাকশন মূল ঠিকাদার হলেও সাব ঠিকাদার হিসেবে কাজ করেন মোর্শেদ চৌধুরী।
তিনি জানান, মূল ঠিকাদার তাকে একটি চেক দিয়ে কিন্তুু টাকা তুলতে না পারার কারনে তিনি কাজ করতে পারছেন না। টাকা পেলে পুনরায় কাজ শুরু করবেন। গনপূর্ত বিভাগের তত্বাবধানে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে বোচাগঞ্জ মডেল মসজিদের কাজ শুরু হয় গত ৪ নভেম্বর-২০২৩ সালে। এ বিষয়ে দিনাজপুর জেলা গনপূর্ত বিভাগের এসডি শহিদুজ্জামানের সাথে মুঠোফনে যোগযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋন সেবা মাস

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণ ইন্টারন্যাশনাল  কোম্পানী শারজাহ্ চেরেটির

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণ ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটির

আসছে ভারতের নতুন পেঁয়াজ, দুদিনে দাম কমলো কেজিতে ১৭ টাকা

বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার বিষয়ক সভা

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

৬ নং পীরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

পঞ্চগড়ে পানির গতিপথ বন্ধ করে নির্মিত স্থাপনা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন চাকুরীতে প্রকৃত হরিজনদের বঞ্চিত করে নিয়োগের প্রতিবাদ –বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মোবাইল চার্জ দিতে গিয়ে খানসামায় গৃহবধূ নিহত

কাহারোলে আগামী নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ বর্ধিত সভায়- প্রার্থী মনজুরুল ইসলাম