Wednesday , 5 February 2025 | [bangla_date]

রাণীশংকৈল স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার-৫

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (৫ ফেব্রুয়ারী) বুধবার গভীর রাতে লিফলেট বিতরণের অভিযোগে সেচ্ছাসেবকলীগ সম্পাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পুলিশের ২টি পিকআপ ভ্যান বাড়িতে এসে কয়েক জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক আরথান আলী, সাবেক কাউন্সিলর মাইদুল হক, পৌরযুবলীগ সদস্য এরিন জাবেদ জয় সরকার, কাওছার আলী ও মুন্না। এসময় স্থানীয় লোকজন আটকের কারণ জানতে চাইলে পুলিশ তাদেরকে বেধড়ক মারপিট করে। এতে জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুশ,হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া, সুমন আহত হয়।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, আন্দোলনের উস্কানিতে লিফলেট বিতরণ করার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের মারপিট করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, তারা আসামী ছিনতাই করার চেষ্ঠা করছিল এজন্য সামান্য তর্ক বির্তক হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বীরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ বিতরণ

বোচাগঞ্জে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ও পাওয়ার থ্রেসার যন্ত্র বিতরণ

খানসামায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, চালক নিহত

বোচাগঞ্জে মিনি শিশু পার্ক ও ওয়াকওয়ে এর শুভ উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে তিনদিন ঘুড়েও পায়নি এক বস্তা সার, কৃত্রিম সংকটে সারের দাম বৃদ্ধি, বিপাকে কৃষকরা

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ব্যবস্থাপনায় ইউসিবি ও আইএফআইসি ব্যাংক’র শীতবস্ত্র বিতরণ

জানমালের নিরাপত্তা ও ফয়সাল হত্যার ন্যায় বিচার চেয়ে দিনাজপুরে অসহায় পিতার সংবাদ সম্মেলন