Monday , 24 February 2025 | [bangla_date]

সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রোববার সকাল ১০টায় সেন্ট যোসেফস্ স্কুলে “শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় করিশুদ্ধ মনন বিকাশ” এই প্রতিপাদকে সামনে রেখে ৩ দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খ্রীষ্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা ছবি, সেন্ট যোসেফস্ কনভেন্টের সুপিরিওর এবং সেন্ট যোসেফস্ স্কুলের সাবেক প্রধান শিক্ষক সিস্টার হেলেন গোমেজ। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেরী যাচিন্তা দাস বেলী ও সহকারী শিক্ষক মাহমুদ আব্দুল আজিজ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আহŸায়ক অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক রমা রানী সাহা।
অনুষ্ঠানের শুরুতেই অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুমধুর কন্ঠে অতিথি বরণ সংগীতের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। উদ্বোধনী আলোচনা শেষে পায়রা উড়িয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ৩ দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮টি বিষয়ে ৪৫টি বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ১৪৭ জন বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারপিট’। থানায় অভিযোগ

১৫ জানুয়ারির পর দেশে করোনার টিকা পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

দশ টাকা চালের কার্ডে বঞ্চিত দরিদ্ররা, ইউএনওকে লিখিত অভিযোগ

ঠাকুরগাঁওয়ের  গড়েয়া ইউনিয়নে ১৩ তম হজ্ব প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে ১৩ তম হজ্ব প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠান

ফুলবাড়ী ট্রাজিডি দিবস পালন ফুলবাড়ীর গণআন্দোলন প্রাণ-প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন-অধ্যাপক আনু মোহাম্মদ

বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ইমাম সাহেবদের ইমান ও আমল শক্ত করে ধরে রাখতে হবে

বীরগঞ্জে পৌর বিল্ডিং কোড অমান্য করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বীরগঞ্জে ইউএনও এর সাথে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়

ঠাকুরগাঁওয়ে আলুর কেজি ১০ টাকা , লোকসানে চাষিরা !