Friday , 28 February 2025 | [bangla_date]

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর পিএইচডি ফেলো’র গবেষণা মাঠ পরিদর্শন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট-এ অত্র বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগের পিএইচডি ফেলো’র গবেষণা মাঠ পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, পিএইচডি সুপারভাইজার উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগের প্রফেসর ড. শেখ. মো. মোবারক হোসেন, কো-সুপারভাইজার প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল হাকিম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো.মনোয়ার হোসেন ও ড. মো. ফরহাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনের সময় হাবিপ্রবির উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগের পিএইচডি ফেলো এবং গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কিশওয়ার-ই-মুস্তারিন গবেষণার বিষয়বন্তু সম্পর্কে বিস্তারিত তথ্য ভাইস-চ্যান্সেলর নিকট উপস্থাপন করেন।
পরবর্তিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট এর বিভিন্ন গবেষণা কার্যক্রম ও ল্যাব পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রমের প্রশংসা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাংবাদিকদের মতবিনিময় সভা

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আত্নহত্যা প্রতিরোধে সচেতনতামুলক সেমিনার

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে রনজিত-পানু পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচিত

বীরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত!

মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা উপবৃত্তি প্রদান

পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে জরিমানা

১৪তম বর্ষে পদার্পনে দিনাজপুরে জন্মদিন অনুষ্ঠানে এমপি গোপাল বাংলাদেশ প্রতিদিন স্বাধীনতার চেতনার পক্ষে কাজ করে

ট্রাকের ধাক্কায় খানসামায় মোটরসাইকেল চালক নিহত

জেলার অস্বচ্ছল আহত ও অসমর্থক ক্রীড়াবিদদের অনুদানের চেক প্রদান