Monday , 24 February 2025 | [bangla_date]

২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণার দাবিতে পঞ্চগড়ে জাগপা ছাত্রলীগের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি\২৫ ফেব্রæয়ারি শহীদ সেনা দিবস ঘোষণার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ছাত্রলীগ। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সাব্বির আলম চৌধুরী রাজিব, জেলা জাগপার সহ সভাপতি শামসুজ্জামান নয়ন, জেলা যুব জাগপার সভাপতি কামরুজ্জামান কুয়েত, সাধারণ সম্পাদক মকছেদ ইসলাম, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আজিজার রহমান প্রমূখ।
বক্তারা বলেন, পতিত ফ্যাসিস সরকার ক্ষমতায় থেকে চক্রান্ত আরো বেশি গহিন করেছে। এখন ক্ষমতার পালাবদল হয়েছে। সময় এসেছে সেই ২৫ ফেব্রæয়ারি পিলখানায় কি ঘটেছিল তার সঠিক কারণ উদঘাটনের। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ও এরকম এতগুলো সেনা অফিসার হত্যা করা হয়নি। বিডিআর বিদ্রোহে সেই পিলখানায় পরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য যোগ্য সেনাবাহিনীর অফিসারদের হত্যা করা হয়েছে।২৫ ফেব্রæয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে। সেই সাথে নিরপরাধ সেনা সদস্যদের মুক্তি দিয়ে চাকুরী ফেরত দিতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পল্লীতে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার

গ্রামীণফোন সেন্টার এখন বীরগঞ্জে

দিনাজপুরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধারসহ এক যুবক আটক

তেঁতুলিয়ায় ২৩টি ভারতীয় গরু উদ্ধার

পঞ্চগড়ে মঞ্চায়িত শিল্পকলা একাডেমির নাটক‘কেষ্টর তীর্থ যাত্রা’

হিলিতে বেড়েছে আলু-পেঁয়াজ-ডিমের দাম

ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক দপ্তর আধুনিকীকরণ উদ্বোধন

তিরিশ হাজার ফুট উচ্চতায় কন্যা সন্তানের জন্ম দিলেন আফগান নারী

রাণীশংকৈলে ৩ দিনব্যাপী মেয়েদের আত্নরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পুলহাট রাধাকৃষ্ণ ঠাকুর বিগ্রহ মন্দিরে শাড়ি বিতরণকালে স্বরূপ বকসী বাচ্চু