Monday , 24 February 2025 | [bangla_date]

৪ দফা দাবী আদায়ে বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

যৌক্তিক ৪ দফা দাবী নিয়ে আন্দোলনরত বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনকে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে কতিপয় এমবিবিএস শিক্ষার্থীরা কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন করেন তারা।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় প্রতিহিংসাপরায়ন এমবিবিএস শিক্ষার্থী বিডিএমএফ ও ম্যাটস ঐক্য পরিষদের যৌক্তিক ৪ দফার বিরোধীতা করছে। ৪বছর ৬ মাসের ডিপ্লোমা কোর্সকে তারা ৬ মাস উল্লেখ করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমাদের দাবী, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা প্রদানের লক্ষ্যে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা শিক্ষায় শিক্ষিতদের এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি, কিন্তু অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধের মাধ্যমে সেবা প্রদান করা হয়, যা জনগণের সাথে এক ধরনের প্রতারণা। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তনসহ ২০২১সালের কোর্স কারিকুলাম ত্রæটি ও অসংগতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক প্রণয়ন করতে হবে। প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে প্রস্তাবিত সকল ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সমন্বয়ক মোঃ রুহিন ইসলাম, বিডিএমএফ সভাপতি ডাঃ মো রুহুল আমীন আবল, সাধারন সম্পাদক জুলফিকার আলী ও ডাঃ মোঃ আতিকুর রহমান প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পাক- হানাদার মুক্তি দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাহারোলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মোকসেদ মিয়া’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সদর ইউএনও ফয়সাল রায়হান

ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মকে কুলষিত করার চেষ্টা করছেন সা¤প্রদায়িক শক্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

পীরগঞ্জে বালু বোঝাই ট্রলির চাপায় চালক মৃত্যু

দিনাজপুরে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

বঙ্গমাতার জন্মদিনে হরিপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ

নারী উদ্যোক্তা সৃষ্টি অবিচল থাকার প্রত্যয়ে দিনাজপুরে পণ্য প্রদর্শনী উৎসবের সমাপনি