Tuesday , 11 March 2025 | [bangla_date]

আছিয়া ধর্ষন ও নারী এবং শিশু কন্যাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আটোয়ারীতে প্রতিবাদ কর্মসূচী

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ আলোচিত শিশু আছিয়া ধর্ষন ও নারী এবং শিশু কন্যাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ, মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। ডেমোক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের যুব ফোরাম, আটোয়ারীর আয়োজনে সোমবার (১০ মার্চ) দুপুরে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সামনে আটোয়ারী-রুহিয়া পাকা সড়কে ফোরামের সদস্যগণ সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে ধর্ষনকারী সহ দুস্কৃতিকারীদের শাস্তির দাবীতে বিভিন্ন শ্লেগানসহ একটি বিক্ষাভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচী শেষ করে সংগঠনটি। যুব ফোরাম আটোয়ারীর আহবায়ক বকুল চন্দ্র বর্মনের তত্ত¡াবধানে গৃহীত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ শাহাজাহান, স্থানীয় যুব ফোরামের যুগ্ন আহবায়ক রুবনা আকতার, সোভা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মজিদ, যুব ফোরামের মোঃ কাদের ,জিল্লুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন। সম্প্রতি দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। বক্তারা এসব অনাকাঙ্খিত ঘটনার গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে এদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান। সেইসঙ্গে এ জাতীয় ঘটনা রোধে সকলকে সচেতন হতে অনুরোধ জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে চক্ষু ক্যাম্প

বীরগঞ্জ আমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

শেখ হাসিনা থাকলেই দেশ ভালো থাকবে-টিটো দত্ত

ঠাকুরগাঁও পৌরসভার সংরক্ষিত-৩ ও ২ নং -ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন সম্পন্ন

তেঁতুলিয়ায় কৃষকদের উচ্চ মূল্যের বিদেশী জাতের ফলের চারা ও কৃষি উপকরণ দিলো ইএসডিও

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান  ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

চতুর্থ ধাপে ভ‚মিহীন-গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর ভ‚মিহীন-গৃহহীনমুক্ত পঞ্চগড় জেলায়

বীরগঞ্জে রাজ পুকুরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি

নতুন আতঙ্ক! বিশ্বে প্রথম মানব শরীরে বার্ড ফ্লু’র সংক্রমণ