Monday , 10 March 2025 | [bangla_date]

কাহারোলে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস পালিত

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস পালিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে গতকাল সোমবার (১০ মার্চ”২৪) সকাল ১১ টার সময় উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার লিমন, উপজেলা ফায়ার সার্ভিসের ইনপ্সেক্টর মোঃ রেজাউল করিম, পল্লীশ্রীর পরিবেশ প্রকল্পের উপজেলার সমন্বয়কারী মোঃ মন্তাজুল ইসলাম, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামরুজ্জামান, সংশ্লিষ্ঠ ওর্য়াডের সদস্য মোঃ মোজাফ্ফর রহমান ও মোঃ মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিস কর্তৃক বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও স্কুলে তালা

বরাইপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

পীরগঞ্জে দেড় শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৫শত মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে

রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মাদক বিরোধী আল্টীমেটাম-মাদক ছাড় নয়তো গ্রাম ছাড়

কাহারোলে দিগন্ত জুড়ে হলুদের সমারোহ

​পরীমনির বাসা ছিল মিনি বার: র‌্যাব

​পরীমনির বাসা ছিল মিনি বার: র‌্যাব

বীরগঞ্জে ট্রাক চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত, চালক আহত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত