Thursday , 27 March 2025 | [bangla_date]

কাহারোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে ও সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হলো ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিলো গতকাল বুধবার সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয়দিবস এর শুভ সূচনাকরন। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পন করেন প্রশাসনের পক্ষ থেকে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। পরে একে একে উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপির পক্ষে সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলীসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনসমূহ, এনজিও এবং কাহারোল সরকারি ডিগ্রী কলেজ, কাহারোল মহিলা ডিগ্রী কলেজ, রামচন্দ্রপুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বিভিন সংগঠন নিজেরা উপজেলা পরিষদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ, রোভার স্কাউট এবং ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ। দিবসটি উপলক্ষ্যে সুধীজন ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন সহ সরকারি কর্মকর্তা বৃন্দ। সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ একাদশ বনাম উপজেলা নির্বাহী অফিসার একাদশ, দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার মত মমতাময়ী মা ঘরে ঘরে প্রয়োজন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় বাড়ি ফিরল বাক প্রতিবন্ধি এক নারী

শেখ হাসিনার নেতৃত্বেই হবে ক্ষুধামুক্ত বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাত করণ শিল্পনগরী । ২৫ হাজার লোকের কর্মসংস্থান –নারীদের জন্য বিশেষ প্লট !

বীরগঞ্জে মুশহরপাড়া-কলাগাড়া মন্দিরের কাজের অগ্রগতি

ইজিবাইক চালুর দাবিতে- ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-স্মারকলিপি

বিরল সীমান্তে বাংলাদেশি ২ কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ জনতা কর্তৃক আটককৃত ভারতীয় ২ নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর

অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী হিমান ম‚র্ম‚ নার্সারি, হস্তশিল্প, কুটির শিল্প ও মৃৎশিল্পে দিনাজপুরের তরুণের সাফল্য

ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন মনোনয়ন প্রত্যাহার করলেন আ.লীগের- ৩, বিএনপির-১

জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সিভিল সার্জন ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করে তাই নয়- মৃত্যুর ঝুঁকিও কমায়