Wednesday , 5 March 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস পালন

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী’র সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার।

এছাড়াও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীর কবির, ঠাকুরগাঁও বিসিক এর উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ঠাকুরগাঁও পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়নের পরিদর্শক অবিনাশ চন্দ্র রায়।
সভায় বক্তারা বলেন, পাট একটি অর্থকারী ফসল, পাটের অবদান অনেক। এটা পরিবেশ সম্মত তাই এর ব্যবহার বৃদ্ধি করতে হবে। পলিথিনের বদলে আমাদের দেশে পাটের ব্যবহার বাড়াতে হবে। পাট পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির ওপর জোর দেন বক্তারা। এছাড়া, পাট চাষীরা যাতে পাট ভেজানোর প্রযুক্তি এবং তাদের পণ্যের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাটচাষি আল আমিনসহ জেলার বিভিন্ন পাট চাষীরা এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নশোজাতীয় দ্রব্যসহ আটক- ১ জন

দিনাজপুরে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্কোর কার্ড পরিকল্পনা সভা

প্রধান উপদেষ্টার বিবৃতির পর হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

স্মার্ট বাংলাদেশ গড়তে খানসামায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ শীর্ষক সেমিনার

ঠাকুরগাঁওয়ে আমনে স্বপ্ন বুনছেন কৃষকেরা

পরীক্ষা বর্জন করে দিনাজপুুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

চিরিরবন্দরে চোরাই ৫টি গরু উদ্ধারসহ আটক ২

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মত বিনিময়

যে কোন মুল্যে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি