Tuesday , 25 March 2025 | [bangla_date]

বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, ছাত্র প্রতিনিধি ফয়সাল মোস্তাক প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক বাঙ্গালী জাতি যখন সকল প্রকার অন্যায় অবিচারে জর্জরিত ঠিক তখনি তারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিল। পাকিস্তানীরা বুঝতে পেরেছিল বাঙ্গালী জাতির স্বাধীনতা কোন ভাবেই আটকানো যাবে না। যে কারনে তারা পরিকল্পিত ভাবে ২৫শে মার্চ রাতের আধারে বেছে বেছে দেশের বুদ্ধীজীবি, প্রকৌশলী, শিক্ষকসহ অনেক জ্ঞানীগুনি নিরীহ মানুষের উপর নির্মম গণহত্যা চালায়। তিনিও আরো বলেন, আমরা সব ধরনের গণহত্যা বিরোধী। ফিলিস্তিনেও কিন্তু এ ধরণের গণহত্যা চালানো হচ্ছে। মানুষকে হত্যা করা কিন্তু সব কিছুর সমাধান নয়। আমাদের দেশে এধরনের গণহত্যা সংগঠিত হউক এটা আমরা চাই না।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিখ্যাত অ্যামাজনে চাকরি ডাক পেলেন হাবিপ্রবির খায়রুল বাসার

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানার চিত্র পাল্টে দিলেন- ওসি রানা

রাণীশংকৈলে ৮নং নন্দুয়ার নৌকার প্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

দিনাজপুরে ১৭তম বাণিজ্য মেলার কাজ উদ্বোধন

হাজী দানেশ বিশ্ববিদ্যালয় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজপাড়া ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনীয় প্রস্ততিসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগঞ্জের টিআর প্রকল্পের চেক বিতরণ

আখতারুজ্জামান মিয়া হুইপ নির্বাচিত হওয়ায় খানসামায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

হরিপুরে নবাগত ইউএনওর সঙ্গে মত বিনিময়

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮জন গ্রেপ্তার