Tuesday , 11 March 2025 | [bangla_date]

আটোয়ারীতে ধর্ষন বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত

মনোজ রায় হিরু, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচিত শিশু আছিয়া ধর্ষন সহ নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা “রুখতে ধর্ষন, শুরু হোক গর্জন” শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন সম্বলিত নানা প্রকার লিফলেট নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-রুহিয়া সড়কে শিক্ষার্থীরা সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী আমির হোসেন সুইট, শামীম আলম, আইয়ান আলী, স্বপন ইসলাম, মুসফিকা রেজা, খাদিজা আক্তার, সাদিয়া আক্তার, বৃষ্টি ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া জান্নাত এর তত্ত¡াবধানে উক্ত কর্মসূচী পালিত হয়। আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ শাহাজাহান গৃহীত কর্মসূচীতে উপস্থিত থেকে সহযোগিতা করেন। আয়োজিত কর্মসূচীতে শিক্ষার্থীরা আছিয়া সহ সারা দেশের নির্যাতিত সকল নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানান। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বালিয়াডাঙ্গীতে একইদিনে  পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

বালিয়াডাঙ্গীতে একইদিনে পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ

সভাপতি-রানা সম্পাদক-মিলন।। পীরগঞ্জে সুজনের কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে করোনার প্রথম টিকা নিলেন এমপি রমেশ গুজবে কান না দেবার জন্য আহবান

নৌকায় ভোট দিয়ে জনগণ প্রমাণ করবে তারা উন্নয়নের পক্ষেই আছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃএর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ

মালচিং পদ্ধতিতে নতুন জাতের তরমুজের চাষ, লাভের আশায় কৃষক

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: কামাল হোসেন – জেলার সেরা নির্বাচিত

পীরগঞ্জে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

তেঁতুলিয়ায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত