Wednesday , 12 March 2025 | [bangla_date]

আটোয়ারীতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মনোজ রায় হিরু, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে আগামী ১৫ মার্চ একদিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও (অ:দা:) মোঃ শাহরিয়ার নজির। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের ওপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কম্েপ্লক্সের প্রধান ডাঃ হুমায়ূন। এসময় বিভিন্ন দপ্তরে প্রধানগণ, ইউপি চেয়ারম্যানদ্বয়, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জাতীয় পুষ্টি সেবা প্রকল্পের বাস্তবায়নে এবং আটোয়ারী উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওই দিন উপজেলার ৬ ইউনিয়নে ৬-১১ মাস বয়সী প্রায় ১৮৫০ জন শিশুকে “নীল” রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ১৬,৪২২ জন শিশুকে “লাল” রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহন করেছে মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের একঝাঁক কর্মী বাহিনী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নবনির্বাচিত মেয়র ও অধ্যক্ষকে সংবর্ধনা দিলেন প্রেসক্লাব

সভাপতি-সায়েদ, সাঃ সম্পাদক- সজীব ঠাকুরগাঁওয়ে ‘সামাজিক সংগঠন ওয়ান বাংলাদেশের কমিটি গঠন’

স্কুলে যাওয়ার সময় খানসামায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মত বিনিময়কালে জেলা প্রশাসক সরকারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে পল্লীশ্রী কাজ করবে

হিলি স্থলবন্দরে কমেছে চালের দাম,  লোকশানে আমদানিকারকরা

হিলি স্থলবন্দরে কমেছে চালের দাম, লোকশানে আমদানিকারকরা

ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমারের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন

দমদমা কালিগঞ্জ সামাজিক সংগঠনের নিরলস মানবিক যাত্রা

দমদমা কালিগঞ্জ সামাজিক সংগঠনের নিরলস মানবিক যাত্রা

ফুলবাড়ী ট্রাজিডি দিবস পালন ফুলবাড়ীর গণআন্দোলন প্রাণ-প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন-অধ্যাপক আনু মোহাম্মদ

কাঁকড়া জোড়া রেলব্রিজ ও আত্রাই নদে দর্শনার্থীদের ঢল

রাণীশংকৈল মীরডাঙ্গী প্রাথমিক স্কুলে ৫ম শ্রেণির বিদায় অনুষ্ঠান