Wednesday , 19 March 2025 | [bangla_date]

ঈদ উপলক্ষে বীরগঞ্জে ভিজিএফের চাল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২দিন ব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন। এসময় ইউনিয়ন পরিষদের সচিব তরিকুল ইসলাম সহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান শাহিন চৌধুরী জানান, এই ইউনিয়নে ৬ হাজার ১শ ৪৪ জন পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।

কাহারোলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

বীরগঞ্জে সেচ যন্ত্র অপারেটর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বিরলে চোরাই ইজিবাইক, শ্যালো মেশিন উদ্ধারসহ ২ চোর গ্রেফতার

হিলিতে বেড়েছে আলু-পেঁয়াজ-ডিমের দাম

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন: রাত পোহালেই ভোট যুদ্ধ

পীরগঞ্জে ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানাএক মাসের মধ্যে নিষিদ্ধ ইটভাটা অপসারনের নির্দেশ প্রদান

গণধর্ষণের পর হত্যা মামলার খানসামায় বিচার দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে ধুলাউড়ি হাট চান্দিনার জমি নিয়ে বিরোধে উত্তেজনা

ঠাকুরগাঁওয়ে এফএনবি’র ৫’শ কম্বল বিতরণ: উষ্ণতার ছোঁয়ায় হাসি ফোটে