Tuesday , 4 March 2025 | [bangla_date]

কাহারোলে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে অগ্নি কান্ডে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার অধিক ক্ষয়ক্ষতি। জানা যায়, দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বটতলা নামক এলাকার স্বপন চন্দ্র রায়ের বাড়িতে গতকাল ৩ মার্চ’২৫ রাত আনুমানিক ৮ টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটলে মুহুর্ত্যরে মধ্যে দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ড ঘটনার সাথে সাথেই উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষম হয়। উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশন লিডার মোঃ আব্দুল ওহাব জানান, প্রাথমিকভাবে অগ্নিকান্ডে ১ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে এবং ফায়ার সার্ভিস এর তৎপরতায় ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এদিকে অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রসুলপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ রাসেল। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারিভাবে কোন সাহায্য সহযোগীতা করা হয়েছে কিনা তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরকে বিভাগীয় প্রধান থেকে অব্যাহতি

ঘোড়াঘাটে বিএনপির মেডিকেল ক্যাম্পে গরিব ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা

খানসামা ও চিরিরবন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

দিনাজপুরে কোচিং খোলা রাখায় অর্ধলক্ষ টাকার জরিমানা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে’ তথ্য আপার উঠান বৈঠক!

তীব্র গরমে বেড়েছে রোগীও ২জন চিকিৎসক দিয়ে চলছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাচনে ড. হাসনাইন আখতার সভাপতি ও আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দিলেন পঞ্চগড়-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুক্তা