Thursday , 27 March 2025 | [bangla_date]

কাহারোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঈদ সামগ্রী বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদেগ্যে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল বৃহস্পতিবার (২৭মার্চ’২৫) সকাল ১০টার সময় উপজেলা সদরে টিএন্ডটি অফিস সংলগ্ন কাহারোল নূরাণী তা’লীমুল কোরান মাদ্রারাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইসলামী যুব আন্দোলন কাহারোল উপজেলা শাখার আয়োজনে উপজেলার ৬টি ইউনিয়নের ২শতাধিকের উপর দুস্থ ও অসহায় নারী-পুরুষদের মাঝে চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, মুড়ি, লাচ্ছা সেমাই বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন, কাহারোল নূরাণী তা’লীমুল কোরান মাদ্রাসার প্রধান মাওলানা মোঃ ইনছান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার এসিসন্টেট সেক্রেটারী মোঃ ওমর ফারুক, উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি মাওলানা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা শাখা মুজাহিদ কমিটির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোঃ রাকিব, মুকুন্দপুর ইউপি ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাবেক সহ- সভাপতি মোঃ মিজানুর রহমান সরকার, সাংবাদিক সোহাগসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারের সহধর্মীনি এলে রাজ দেবোত্ত এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক  সমিতির বার্ষিক সাধারন সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারন সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটড’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটড’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

বোদায় ৩ জনের মনোনয়নপত্র জমা প্রদান

রাণীশংকৈলে আওয়ামীলীগ থেকে পদ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও মানববন্ধন।

পীরগঞ্জে দুইটি অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করলেন ইউএনও

সাপাহারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জে ঢাকাগামী বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

বীরগঞ্জে বৃষ্টির অভাবে ঝরে যাচ্ছে আমের গুঁটি