Saturday , 22 March 2025 | [bangla_date]

কাহারোলে কবরস্থান এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের কাহারোলের এক কবরস্থানে মোঃ মিলন নামে এক যুককের পরে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে মংনা তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্হে প্রেরন করা হয়েছে
শুক্রবার সকালে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের একটি কবর স্থানে পড়ে থাকা ওই ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে।
মৃত মোঃ মিলন (৩২)দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দাঁড়িয়াপুর গ্রামের মোঃ দলিল উদ্দীন এর ছেলে।
মৃতের পরিবার ও পুলিশ জানায়, প্রায় ৪/৫মাস পূর্বে মিলনকে দিনাজপুরে ৩মাসের চিল্লার পাঠানো হয়। কিন্তু পরে জানা যায় সে চিল্লায় না গিয়ে কোথায় যেন চলে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি গত বুহস্পতিবার পর্যন্ত।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন এর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে উপজেলার মুকুন্দপুর ইউপির জগন্নাথপুর গ্রামের একটি কবর স্থানে এক ব্যক্তির লাশ এলাকাবাসী পড়ে থাকতে দেখতে পেয়ে সংবাদ দিলে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনে। এসময় মরদেহের হাফ প্যান্টের পকেটে মোবাইল ফোন পাওয়া যায়। সেই মোবাইল ফোনের সিম এর তথ্য যাচাই পদ্ধতির মাধ্যমে আইডি কার্ড সনাক্তকরণ করে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়। সে বীরগঞ্জের নিজপাড়া ইউপির দাঁড়িয়াপুর গ্রামের মোঃ মিলন। পুলিশ তাৎক্ষণিক মিলনের পরিবারের লোকজনকে সংবাদ দিলে তারা থানায় আসেন এবং শনাক্ত করেন। পরে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে “এসো হাসি হাঁটি সুস্থ থাকি সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও স্যানিটারি সামগ্রি বিতরণ

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ে কৃষক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মাসুদ রানা হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুরে মৃত্যুবরণ করেন ।ইন্নালিল্লাহে- – রাজেউন

ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে শিক্ষার্থী মাহি হত্যা খু-নির ফাঁ-সির দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

রাণীশংকৈলে উপজেলা সিএসও সভা অনুষ্ঠিত