Wednesday , 5 March 2025 | [bangla_date]

কাহারোলে টিসিবি’র স্মার্ট কার্ড না পাওয়ায় অনেকেই পণ্য ক্রয় করতে পারছেন না

কাহারোলে টিসিবি’র স্মার্ট কার্ড না পাওয়ায়  অনেকেই পণ্য ক্রয় করতে পারছেন না

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে টিসিবি’র স্মার্ট কার্ড না পাওয়ায় অনেকেই পণ্য ক্রয় করতে পারছেন না। দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ১৭ হাজার ৭৩৬টি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবি’র কার্ড রয়েছে। এসব কার্ডধারীরা রমজান মাসেও স্বল্পমূল্য পণ্য ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, উপজেলায় ৬টি ইউনিয়নে ১৭ হাজার ৭৩৬টি টিসিবি কার্ড রয়েছে, এর মধ্যে স্মার্ট কার্ড এই উপজেলায় এসেছে ১ হাজার ১৩৭টি মাত্র। সরকারি নির্দেশ অনুযায়ী এই আনলক কার্ডগুলো ফ্যামিলি স্মার্ট কার্ড করার জন্য অনলাইন করা হয়। এই পর্যন্ত উপজেলায় ১ হাজার ১৩৭ টি স্মার্ট কার্ড ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে। বাকী প্রায় ১৬ হাজার ৫৯৯ টি ফ্যামিলি কার্ড এখনোও কার্ডধারীদের হাতে পৌঁছায়নি। টিসিবি’র ডিলাররা এই স্মার্ট কার্ড ছাড়া কোন পণ্য বিক্রি করছেন না। এর ফলে স্বল্পমূল্যে পণ্য ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে নি¤œ ও মধ্যবিত্ত আয়ের মানুষ জনেরা। কাহারোল উপজেলায় ইউনিয়ন ভিত্তিক কার্ড সংখ্যা হলো (১) ডাবোর ইউনিয়নে ২ হাজার ৮৯৯ টি ফ্যামিলি কার্ড রয়েছে। সেখানে স্মার্ট কার্ড এসেছে ১৭৭টি। (২) রসুলপুর ইউনিয়নে ২ হাজার ৮৬৭টি ফ্যামিলি কার্ড রয়েছে এসেছে স্মার্ট কার্ড ২৫৯ টি। (৩) মুকুন্দপুর ইউনিয়নের রয়েছে ৩ হাজার ২ শত ফ্যামিলি কার্ড রয়েছে এসেছে স্মার্ট কার্ড ১৮০টি। (৪) তাঁরগাঁও ইউনিয়নে রয়েছে ২ হাজার ৮৪৬টি ফ্যামিলি কার্ড এসেছে স্মার্ট কার্ড ১৩৬টি। (৫) সুন্দরপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের সংখ্যা রয়েছে ৩ হাজার ৩৪টি এসেছে স্মার্ট কার্ড ২ শত টি এবং (৬) রামচন্দ্রপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড সংখ্যা রয়েছে ২ হাজার ৮৯০টি স্মার্ট কার্ড এসেছে ১ শত ৮৫টি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, যাদের এখনোও স্মার্ট কার্ড আসেনি সেই সব ফ্যামিলি কার্ড অল্প দিনের মধ্যে আসবে বলে তিনি আশা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিবাদে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুর, নারী-পুরুষ সহ আহত -৪

হাবিপ্রবিতে “3 Days Writing Skills Workshop on Write It Right” শীর্ষক কর্মশালা

ভাষা সৈনিক আকবর হোসেন একাকী দিন কাটছে

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি

বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

পঞ্চগড়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃ ধর্মীয় সংলাপ

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

হরিপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রাণীশংকৈলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা