Monday , 24 March 2025 | [bangla_date]

কাহারোলে বিদ্যুৎ সংযোগ না থাকায় পানির সুবিধা থেকে প্রায় ৩শ পরিবার বঞ্চিত

কাহারোলে বিদ্যুৎ সংযোগ না থাকায় পানির সুবিধা থেকে প্রায় ৩শ পরিবার বঞ্চিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রায় ৩শত পরিবার পাইপ ওয়াটার স্কিমের পানি থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। জানা যায়, দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ হাট সংলগ্ন এলাকার বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গত ২ বছর পূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ২ কোটি টাকা ব্যয় সাপেক্ষে পাইপ লাইন ওয়াটার স্কিম বসানোর কাজ সম্পন্ন করেন। কিন্তু আজ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না দেওয়ার কারণে পাইপ ওয়াটার স্কীমটি পানি সরবরাহের জন্য চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সালাম। এতে করে প্রায় ৩ শত পরিবারসহ জয়নন্দ হাটের অধিকাংশ পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত লোকজনেরা। এখন পানির স্তর নীচে নেমে যাওয়ায় নলকুপ থেকে উঠছে না পানি। বর্তমানে রমজান মাসে কষ্ট হচ্ছে লোকজনের।
গতকাল রবিবার (২৩ মার্চ’২৫) দুপুরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সালাম জানান, অনেকদিন পূর্বে বিদ্যুৎ সংযোগের জন্য ঠিকাদার আবেদন করেছেন। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি কি অজ্ঞাত কারণে পাইপ ওয়াটার স্কীমটিতে বিদ্যুৎ সংযোগ দেন নাই। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির সার্ব-জোনাল অফিসের এ.জি.এম মোঃ জাহাঙ্গীর আলম এর সঙ্গে মুঠোফোনে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি এ প্রসঙ্গে জানান, লাইন নির্মাণে সমস্যা থাকার কারনে লাইনটি চালু করা সম্ভব হয় নাই। তিনি আরো বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে লাইন নির্মাণে ব্যবস্থা করা হবে। এলাকাবাসী দ্রæত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তীব্র তাপদাহে শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে সোহেল আহমেদ অন্যন্য উদ্যোগ

দিনাজপুরে নিরাপদ সড়ক দিবসে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি পালন

দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহন

পীরগঞ্জে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থী ও গুনী শিক্ষকদের সন্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ে সিপিবি’র এয়োদশ সম্মেলনে-২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনে- সভাপতি- ইয়াকুব , সাধারণ সম্পাদক- আবু সায়েম

শেখ হাসিনাকে টার্গেট করেই গ্রেনেট বিস্ফোরন ঘটিয়েছিল ঘাতকরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

বঙ্গবন্ধুর নজরুল

জয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ হোসেন

আটোয়ারীতে আলুর রকমারী খাবার প্রদর্শনী