Saturday , 22 March 2025 | [bangla_date]

কাহারোলে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত।। ঘাতক ড্রাম ট্রাকে আগুন দিল বিক্ষুপ্ত জনতা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুপ্ত জনতা ড্রাম ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার( ২২ মার্চ’২৫) দুপুর আনুমানিক আড়াইটার সময় কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১৩ মাইল গড়েয়া হাট (দিনাজপুর-ঠাকুরগাঁও) মহাসড়কের গড়মল্লিকপুর মাদ্রাসার পাশের্^ দশমাইল থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাকটি পেছন দিক থেকে মোটর সাইকেলকে ধাঁক্কা দিলে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামের মোঃ সুমন আলীর ছেলে মোঃ হামজা(১৯) ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকার বিক্ষুপ্ত জনতা ড্রাম ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। ঘটনা ঘটার মহুর্তে কাহারোল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছানোর চেষ্ঠা করলে বিক্ষুপ্ত জনতার প্রতিরোধে পিছিয়ে আসেন। অপরদিকে দশমাইল হাইওয়ের থানা পুলিশ ও কাহারোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দূঘটনার কারণে মহাসড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকার কারণে উভয় পাশের্^ শত শত যানবাহন আটকা পড়ে যায়। এর ফলে আটকা পড়া যাত্রীরা ভোগান্তির শিকার হয়।দশমাইল হাইওয়ের থানার ওসি মোঃ ওমর ফারুক সড়ক দূর্ঘটনা ও ড্রাম ট্রাক পুড়িয়ে দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন । বিকাল সাড়ে ৪ টা এ রির্পোট লেখা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদকে সংবর্ধণা প্রদান

​টিকা না নেওয়াদের মৃত্যুর হার তিন গুণ বেশি

বীরগঞ্জে অতি দরিদ্র পরিবারের গ্রাজুয়েশন অনুষ্ঠান

জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণের উদ্বোধন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯জনের বিরুদ্ধে মামলা

আমরা বিপদে আছি রাণীশংকৈলে আজ প্রতিক কাল ভোট

শ্রমজীবীদের জন্য বীরগঞ্জে মোড়ে মোড়ে ঠান্ডা পানির বোতল তৃষ্ণার্তদের জন্য সোহেল আহমেদ

ঠাকুরগাঁওয়ে বিনা পারিশ্রমিকে কোর্ট ও ডিসি চত্বর পরিস্কারের দায়িত্ব পালন করেন– আকলিমা

দিনাজপুরের ট্রাকের ধা’ক্কায় ভ্যানচালক ও যাত্রী নি’হত

বোচাগঞ্জে ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা পেলেন ডিমলা রানী