Tuesday , 11 March 2025 | [bangla_date]

খানসামায় অবৈধ এক ইটভাটা ভেঙে দিলো প্রশাসন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দিনাজপুরের খানসামা উপজেলায় এক ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটা ভেঙে দিয়ে বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
রবিবার বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের টু-স্টার ব্রিকস-এ এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। এসময় এই অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসন) মনোয়ার ইসলাম, খানসামা থানার ওসি নজমূল হক, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা ও পরিবেশ দূষণের অভিযোগে হাইকোর্টের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, খানসামা উপজেলায় মোট ৮টি ইটভাটা রয়েছে। এসবের মধ্যে শুধুমাত্র তামিম বিক্স-৩ নামে একটি ইটভাটার হালনাগাদ ছাড়পত্র রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লায়ন্স ক্লাব’র অক্টোবর সেবাপক্ষে গভর্ণর কল- “মানবতাই আমাদের অনুপ্রেরণা” সেমিনার

বর্তমান সরকার নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন …….রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

বর্ষায় পানি বাড়ার সাথে খানসামায় বেড়েছে মাছ ধরার উপকরণ বিক্রি

আগুনে পুড়ে নি:স্ব ১৬ পরিবারের সবকিছু

বীরগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

জুলাই বিজয়ে গণমিছিলে মূখরিত রানীশংকৈল শহর

কাহারোলে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদন্ড

কাহারোলে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহ– অধ্যাপককের ছাত্রী সঙ্গে কেলেঙ্কারির কারণে সাময়িক দরখাস্ত

দিনাজপুরে আদিবাসী নারী নেতৃত্বের  দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

দিনাজপুরে আদিবাসী নারী নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

দিনাজপুর চেম্বারের বার্ষিক সাধারন সভায় বিশেষ সম্মাননা ও উপবৃত্তি প্রদান