Sunday , 16 March 2025 | [bangla_date]

খানসামায় উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করায় উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুর ১২টায় উপজেলার পাকেরহাট শাপলা চত্বরের সামনে উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী ও যুগ্ন-আহবায়ক রবিউল আলম তুহিনের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খানসামার সুসংগঠিত রাজনীতিতে দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্র ও আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টার অংশ হিসেবে বিএনপির সদস্য না হয়েও হঠাৎ মনোনয়ন প্রত্যাশী হয়ে আসা আওয়ামীলীগের সুবিধাভোগীরা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করা হয়। অবিলম্বে ভাংচুরকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাাস্তর দাবি জানান।
এসময় খানসামা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাঈদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. মসলেম উদ্দিন সরকারসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৬ মার্চ রবিবার সকাল ১০টায় বিএনপির এক গ্রæপের সমর্থকরা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রাণীশংকৈল পৌর শহরে মশক নিধন ও ডিজিটাল সেন্টার উদ্বোধন

রাণীশংকৈলে ঠিকাদার কল্যাণ সমিতির সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির পানির প্রত্যাশায় বিশেষ নামাজ আদায়

ঠাকুরগাঁওয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

নিবন্ধিত ব্যক্তিরা ক্রমানুসারে হজে যেতে পারবেন

সংবাদ প্রকাশের পর টনক নড়েছে শিক্ষা অফিসের রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে ২ সদস্যের কমিটি গঠন

বীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহা সমারোহে বর্ষবরণ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত